Wednesday, September 26, 2012, আইটি কর্ণার, প্রথম পাতা, মুক্তমঞ্চ
Ω জয়ন্ত সভাপতি : শরীফুল সম্পাদক Ω
অনলাইন গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বিওএমএ)। একটি অনলাইনবান্ধব নীতিমালা, অনলাইন পত্রিকার স্বার্থরক্ষা এবং অনলাইন পত্রিকা প্রসারের লক্ষ্যে আমাদের সময় ডটকম-এর প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খানকে প্রধান উপদেষ্টা এবং মাইবাংলা নিউজ ডটকম-এর উপদেষ্টা সম্পাদক খালেকুজ্জামান চৌরীকে উপদেষ্টা করে নবগঠিত বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বিওএমএ)’র সভাপতি ভিনিউজ বিডি ডটকম’র সম্পাদক জয়নত্ম আচার্য, সাধারণ সম্পাদক নিউজ ২১ বিডি ডটকম’র সম্পাদক একেএম শরীফুল ইসলাম খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নির্বাহী সভাপতি সৌমিত্র দেব-প্রধান সম্পাদক রেডটাইমস বিডি ডটকম; সহসভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম , নির্বাহী সম্পাদক বাংলাখবর ২৪ ডটনেট; যুগ সম্পাদক বি এম শফিকুল ইসলাম টিটো- সম্পাদক বিজয় নিউজ ২৪ ডটনেট; সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ- সম্পাদক বাংলা-নিউজ ২৪ ডটকম, কোষাধ্যক্ষ মীর আবদুল আলীম- সম্পাদক নিউজ বাংলাদেশ ডটকম,দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ- সম্পাদক এ নিউজ ২৪ ডটকম; প্রচার সম্পাদক লায়ন মোমিন মেহেদী-প্রধান সম্পাদক বাংলা রিপোর্ট ২৪ ডটকম।
বিস্তারিত
Monday, September 24, 2012, আইটি কর্ণার, প্রতিদিন
Ω কম্পিউটার বন্ধ হয়ে যাবে নিজে থেকেই Ω
স্বয়ক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে পারেন খুব সহজেই। এজন্য প্রথমে কাঙ্ক্ষিত সময়টিকে সেকেন্ডে হিসাব করুন। এখানে যেমন ১৫ মিনিট মানে হলো ৯০০ সেকেন্ড। এবার কম্পিউটারের ডেস্কটপে গিয়ে ডান মাউস বাটন ক্লিক করে নিউ থেকে শর্টকাট খুলুন নতুন। এবার নতুন উইন্ডোতে টেক্সট বক্সে SHUTDOWN-s-t 900 লিখুন। এর পরের সংখ্যাটি হলো, যত সেকেন্ড পর কম্পিউটার বন্ধ (শাটডাউন) করতে চান সেটা। এবার নেক্সটে চাপ দিয়ে, ফিনিশ করে বের হয়ে আসুন। এখন ডেস্কটপে SHUTDOWN নামে একটি শর্টকাট ফাইল তৈরি হবে। এখন ওই শর্টকাটে ক্লিক করলেই ৯০০ সেকেন্ড অর্থাৎ ১৫ মিনিট পর শাটডাউন হয়ে যাবে আপনার কম্পিউটার। আপনি চাইলে শর্টকাট তৈরির সময় SHUTDOWN-s-t 900 এ s-এর জায়গায় r লিখলেই যে শর্টকাটটি তৈরি হবে সেটি দিয়ে কম্পিউটার রিস্টার্ট করতে পারবেন নির্দিষ্ট সময় পর।
Saturday, September 8, 2012, আইটি কর্ণার, চলতি সংবাদ, প্রথম পাতা
প্রযুক্তির সঙ্গে দীর্ঘ সময় কাটানো ব্যক্তিরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেলফোন আসক্তদের অনেকে আঙুল নিয়ে সমস্যার কথা জানাতেন। এখন অনেক গ্যাজেট আসক্তদের জন্য পরিচিত সমস্যা ঘাড়ে ব্যথা।
অর্থোপেডিক সার্জন ডাক্তার আশীষ আরবাত মালহানের সঙ্গে একমত পোষণ করলেন। ঘাড়ব্যথা নিয়ে কম বয়সী রোগীর সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। ঘাড়ের ব্যায়াম এবং সার্ভিক্যাল ও ট্রাপেজিয়াল পেশি প্রসারণের ফলে ঘাড় ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বলে তিনি মনে করেন। এছাড়া ঘাড় ব্যথা থেকে বাঁচার আরও কিছু উপায় বাতলে দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, সঠিক উচ্চতার চেয়ার ব্যবহার করতে হবে, টেবিল উচ্চতা ও কমিপউটার মনিটর উচ্চতা চোখের উচ্চতার সমান রাখতে হবে, কনুই টেবিলের ওপর রাখতে হবে, মাঝে মধ্যে চোখ পিটপিট করতে হবে (এতে চোখের সমস্যা থেকে বাঁচা যাবে), বসার ধরন পরিবর্তন এবং মাঝে মধ্যে বিরতি নিতে হবে, ব্যায়াম করতে হবে, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে হব। ভারতের একজন চিকিৎসক কৌশাল মালহান এ প্রসঙ্গে বলেন, প্রযুক্তি জীবনকে সহজ করে দিলেও নতুন নতুন শারীরিক সমস্যা সৃষ্টি করছে। স্মার্টফোন ও ট্যাবলেট কমিপউটার এখন তথ্য সংগ্রহ এবং বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস, কিন্তু একই সঙ্গে নতুন ও জটিল শারীরিক সমস্যার কারণ।
বিস্তারিত
Friday, September 7, 2012, আইটি কর্ণার
মেহেদী হাসান : প্রতিদিনের কত দুঃখ, কত আনন্দ মনের কোণে লুকিয়ে রাখা; কত অপ্রকাশিত কথা। ইন্টারনেটের যুগে মনের কথা সবার কাছে প্রকাশের মাধ্যম হিসেবে অনেকেই বেছে নেন বিভিন্ন কমিউনিটি ব্লগ। সেখানে থাকে একঝাঁক নিবেদিতপ্রাণ পাঠক, যাদের আলোচনা-সমালোচনায় লেখকের কলম খুঁজে পায় সার্থকতা। তার পরও অনেক লেখক চান নিজের একটি ব্লগসাইট। সেটা সাজিয়ে নিতে চান নিজের মতো করেই। কিন্তু ডোমেইন-হোস্টিং জোগাড়, সেগুলোর খরচ, কারিগরি দক্ষতা—সব মিলিয়ে সবার পক্ষে নিজের ব্লগসাইট চালু করা সম্ভব হয় না। এত সব সমস্যার সমাধান দিতেই গড়ে উঠেছে বিনা মূল্যের বিভিন্ন ব্লগসাইট, যেখানে আপনি পেতে পারেন একান্ত নিজের ব্লগ। এ রকম কিছু ব্লগসাইট নিয়ে এই আয়োজন।
ব্লগার
কোনো ধরনের কারিগরি দক্ষতা ছাড়াই এই সাইটের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন নিজের একটি ব্লগ। অনেক ধরনের নমুনা (টেমপ্লেট) থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন। আবার সেটিকে নিজের মতো করে সম্পাদনাও করতে পারবেন। আর এসবের জন্য আপনাকে কোনো ধরনের প্রোগ্রামিং ভাষা জানতে হবে না। ব্লগে লেখা প্রকাশ করার জন্য আছে বিভিন্ন সুবিধাসহ একটি রিচ টেক্সট এডিটর, যেখানে আপনি লেখা সম্পাদনা করতে পারবেন, ভবিষ্যতে প্রকাশের জন্য তা সংরক্ষণ করতেও পারবেন। মোটকথা, পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। ব্লগারের আরেকটি সুবিধা হলো, আপনি যদি আগে থেকেই গুগলের সেবা ব্যবহার করে থাকেন, তো আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। গুগলের অ্যাকাউন্ট দিয়ে একাধিক ব্লগ খুলতে পারবেন। শুধু ব্লগ সাইটটির নাম নিবন্ধন করে নিতে হবে। তবে আপনার ব্লগটি নিজস্ব ডোমেইনেও স্থাপন করতে পারবেন। এর জন্য আপানকে পকেট থেকে গুনতে হবে বার্ষিক ১০ ডলার। এর অপর নাম ব্লগস্পট।
ঠিকানা: www.blogger.com
ওয়ার্ডপ্রেস
চলতি বছরের ডয়েচে ভেলের দ্য ববস সেরা বাংলা ব্লগের তালিকায় প্রথম স্থান অর্জনকারী ডা. নিয়াজের ব্লগটি ছিল ওয়ার্ডপ্রেস ডট কম। ঘটা করে ডট কম বলার যথেষ্ট কারণ আছে। ওয়ার্ডপ্রেস ব্লগ দুই ধরনের হয়। এর মধ্যে শুধু ওয়ার্ডপ্রেস ডট কম বিনা মূল্যে ব্লগ তৈরির সুবিধা দেয়। ওয়ার্ডপ্রেসের রয়েছে উন্নত মানের খেরোখাতা, যেখানে আপনি আপানর ব্লগটির পূর্ণ নিয়ন্ত্রণ হাতে পাবেন। ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগারের মতো সহজে টেমপ্ল্যাট সম্পাদনা না করা গেলেও পাবেন এক গাদা টেমপ্ল্যাট, যেখান থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দেরটি। তবে নির্দিষ্ট ফির বিনিময়ে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
ঠিকানা: www.wordpress.com
বিস্তারিত
Sunday, July 1, 2012, আইটি কর্ণার, চলতি সংবাদ
প্রতারকদের যেন ফাঁদের অভাব নেই! দিন যতো যায় তারা অভিনব ফাঁদ পেতে বসেন আর সাধারণ মানুষ তাতে ধরা দিয়ে সর্বস্বান্ত হন। নানা ধরনের প্রতারণার পর এখন নতুন করে শুরু হয়েছে অনলাইনে প্রতারণা! গতকাল ভোরের কাগজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় অনলাইনে প্রতারণার নানা তথ্য। বললে অত্যুক্তি হবে না, প্রতারকদের সমুচিত শাস্তি না হওয়া, নানা অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় দিন দিন প্রতারণা বাড়ছেই। এ পরিস্থিতি উদ্বেগজনক।গতকালের প্রতিবেদনে জানা যায়, ‘ক্লিক করলেই ডলার’, ‘ঘরে বসেই মাত্র ১০০টি ক্লিক করে আয় করুন এক ডলার’ এমন চটকদার বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদ পেতে বসেছে ইন্টারনেট ভিত্তিক বেশকটি এমএলএম কোম্পানি।
বিস্তারিত
Wednesday, January 25, 2012, আইটি কর্ণার, প্রথম পাতা, বাংলাদেশ

সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামে এই দল বুধবার থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করেছে বলে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বুধবার সাংবাদিকদের জানিয়েছেন। আগে অভিযোগ পেলে ব্যবস্থা নিত বিটিআরসি, তবে এখন সিএসআইআরটি কাজ শুরু করায় সাইবার ক্রাইমের বিষয়ে সার্বক্ষণিক নজরদারি চলবে। রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- ওয়েবসাইটগুলোতে এমন বিষয় সনাক্ত করে ব্যবস্থা নেওয়াই হরে এই দলের মূল কাজ। কমিশনের বিশেষ সভায় সিএসআইআরটি গঠন করা হয়েছে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।
বিস্তারিত
Thursday, December 1, 2011, আইটি কর্ণার, চলতি সংবাদ, প্রথম পাতা, বাংলাদেশ
আজ থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ই-এশিয়া২০১১’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমপিউটার মাউস ক্লিক করে তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার অন্যতম এ প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাস শুরু হয়েছে। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে বাংলাদেশ এখন ডিজিটাল নির্মাণের পথে এগোচ্ছে। এদেশের সোনার মানুষরাই গড়বেন আগামীর বাংলাদেশ। তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়েছে। ১৯৯১ সালে সালে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কমপিউটার কেনার উদ্যোগ নেয়। তখন এর জন্য ৩ লাখ টাকা ব্যয় হয়। আর মোবাইল ফোনের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা খরচ করতে হয়েছিল। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। দিন বদলেছে। এখন গ্রামের সাধারণ কৃষকও মোবাইল ফোন ব্যবহার করে। আর ইন্টারনেট সেবাও ছড়িয়ে যাচ্ছে জেলা, উপজেলা এবং ইউনিয়নে। সরকারি তথ্যসেবার জন্য এখন আর গ্রাম থেকে শহরে আসার প্রয়োজন নেই।
বিস্তারিত
Friday, November 11, 2011, আইটি কর্ণার, চলতি সংবাদ
সুপ্রিমকোর্টের ওয়েব সাইট হ্যাক করা হয়েছে। শুক্রবার এ ওয়েব সাইটটি হ্যাক করা হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. শামসুল ইসলাম এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরের পর থেকে অনেকে বলছিল সুপ্রিমকোর্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে কিন্তু বিকেল সাড়ে চারটার সময় আমি নিজে দেখেছি। তিনি আরও বলেন, শুক্রবার হওয়ায় অফিস আদালত বন্ধ থাকার ফলে বিষয়টি আমাদের নজরে আসে একটু দেরিতে। শামসুল ইসলাম বলেন, সুপ্রিমকোর্টের আইটি বিভাগের প্রধান মো. পারভেজের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আশা করছি আধ ঘণ্টার মধ্যে তারা এটা ঠিক করতে পারবে।
বিস্তারিত
Wednesday, October 26, 2011, আইটি কর্ণার, আন্তর্জাতিক
বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন তহবিল সংকটের কারণে সাইটটি বন্ধ হয়ে যেতে পারেগতকাল সোমবার তিনি এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে অ্যাসাঞ্জ বলেন, ‘উইকিলিকসের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাদানকারী কোম্পানিগুলোর অর্থ গত ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।অযৌক্তিক ও আইন-বহির্ভূতভাবে এ সহায়তা বন্ধ করায় তাদের রাজস্বের পরিমাণ শতকরা ৯৫ ভাগ কমে গেছে। এ কারণে আপাতত উইকিলিকসের গোপন বার্তা প্রকাশ বন্ধ রাখা হচ্ছে।’তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি এ বছরের শেষের দিকে পূরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
Tuesday, October 18, 2011, আইটি কর্ণার
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেদের সেবায় যুক্ত করছে এমপিথ্রি স্টোর-সুবিধা। কয়েক সপ্তাহের মধ্যেই গুগলের নতুন এ সেবাটি চালু হবে বলে জানা গেছে। অ্যাপলের আই-টিউনস এবং আমাজনের ক্লাউড ড্রাইভের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে একই ধরনের এমপিথ্রি নামানোর সুবিধাসহ শোনার ব্যবস্থা চালু করবে গুগল। এর আগে যুক্তরাষ্ট্রের জন্য ‘মিউজিক বেটা’ নামের একটি সেবা চালু করে গুগল। এখন এ সেবাটির সঙ্গে যুক্ত করেই তৈরি হবে এমপিথ্রি স্টোর। ব্যবহারকারী এ স্টোরে গান রেখে শুনতেও পারবেন।
বিস্তারিত
Monday, October 17, 2011, আইটি কর্ণার
তথ্যপ্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের (বিএসএ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশ্বের ৬৬টি দেশকে নিয়ে বিএসএ ২০০৭ সাল থেকে এই তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে আসছে।তথ্যপ্রযুক্তি শিল্পে এই দেশগুলোর সরকারি সহযোগিতা, এই শিল্পে বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি শিল্পে কাজ করার মতো শ্রম ও মেধার পর্যাপ্ততা, সর্বোপরি এই শিল্প নিয়ে মানুষের আগ্রহ ও গবেষণামূলক কর্মকাণ্ড বিচার করে এই তালিকা করা হয়েছে। এতে গত বছরের তুলনায় এক ধাপ নিচে নেমে গিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৬৩তম স্থানে।তথ্যপ্রযুক্তিতে প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের পাঁচটি অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, যুক্তরাজ্য ও ডেনমার্ক। তথ্যপ্রযুক্তিতে এশিয়ার শীর্ষ তিনটি দেশ জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার অবস্থান যথাক্রমে ১৬, ৩৮ ও ১৯। এই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৩৪তম বাংলাদেশ প্রসঙ্গে বিএসএর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এ বছর এই খাতে পিছিয়ে পড়েছে শুধু তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের পরিবেশ ব্যাহত হওয়ার কারণে। বিএসএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশের নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।
Monday, October 17, 2011, আইটি কর্ণার
বাংলাদেশে উইকিমিডিয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।এখন থেকে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ নামে সাংগঠনিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার ফলে বাংলাদেশে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াসহ উইকিমিডিয়া পরিচালিত অন্যান্য প্রকল্পের প্রচার ও প্রসার বাড়াতে উইকিপিডিয়ার বাংলাদেশি স্বেচ্ছাসেবীরা (উইকিপিডিয়ান) উইকিমিডিয়া বাংলাদেশ নামের স্বাধীন ও অবাণিজ্যিক সংগঠনের মাধ্যমে কাজ করবে। বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি নিবন্ধ যোগ হয়েছে, যার পুরোটাই হয়েছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
বিস্তারিত
Thursday, October 13, 2011, আইটি কর্ণার
অস্ট্রেলিয়ায় স্যামসাং ইলেকট্রনিকসের ট্যাবলেট পিসি গ্যালাক্সি ট্যাবের নতুন সংস্করণ ১০.১-এর বিক্রি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। গত এপ্রিল মাস থেকে ট্যাবলেট পিসির ব্যবহূত প্রযুক্তি নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে যে আইনি লড়াই চলে আসছে, অস্ট্রেলিয়ায় গ্যালাক্সি ট্যাবের বিক্রি বন্ধ করে দেওয়ার আদেশ সেটিরই সর্বশেষ পরিণতি। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ১০.১-এ যে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহূত হয়েছে, সেটি নিয়ে অ্যাপল ইনকরপোরেশন আপত্তি তোলায় এ আইনি লড়াই শুরু হয়।
বিস্তারিত
Thursday, October 13, 2011, আইটি কর্ণার, বিজ্ঞান
৫ অক্টোবর পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রযুক্তির দিকপাল স্টিভ জবস। সহপ্রতিষ্ঠার মৃত্যুর পর এই প্রথমবারের মতো কোনো সেবা অবমুক্ত করল অ্যাপল। নতুন এ সেবার নাম আইক্লাউড। এই আইক্লাউড সেবার মাধ্যমে আইফোন দিয়ে তোলা বা নেওয়া যেকোনো ছবি বা ভিডিও, গান বা কোনো ফাইল স্বয়ংক্রিয়ভাবে একই গ্রাহকের আইপ্যাড, আইপড, অ্যাপল টিভি সেট আপবক্স বা আইটিউন সেবা সংযুক্ত যেকোনো ব্যক্তিগত কম্পিউটারে জমা হয়ে যাবে।এ নতুন সেবা গুগলের অ্যান্ড্রয়েড বা অন্য যেকোনো মোবাইল ডিভাইসের সঙ্গে অ্যাপলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন একমাত্রা যোগ করল।
বিস্তারিত
Tuesday, October 11, 2011, আইটি কর্ণার
অবশেষে আইপ্যাডের জন্য বহু-আকাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি অবমুক্ত করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক।এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফেসবুকের অনলাইন সেবার মোবাইল সংস্করণে সোশ্যাল গেমিংয়ের সুবিধা তৈরি হলো।ফেসবুকে বিভিন্ন ধরনের অনলাইন গেম প্রচলিত রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেমটি হলো ফার্মভিল। ফেসবুক ব্যবহারকারীরা সাধারণত তাঁদের ব্যক্তিগত কম্পিউটারে এই গেমটি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। আইপ্যাডের জন্য তৈরি নতুন এই গেমিং অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আইফোন, আইপ্যাডসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ফার্মভিল ধরনের গেমগুলো খেলায় সুবিধা পাওয়া যাবে।এই অ্যাপ্লিকেশনে রয়েছে অ্যালার্ট অপশন। যার মাধ্যমে অনলাইন হওয়া কোনো বন্ধু বা অন্য কেউ যদি গেমগুলো খেলা শুরু করে তাহলে মোবাইলে অ্যালার্ট আসা শুরু হবে।এই অ্যাপ্লিকেশনে বিভিন্ন গেম বুকমার্ক করে রাখারও অপশন থাকছে। ওয়েবসাইট।
Friday, October 7, 2011, আইটি কর্ণার
দেশে এমন অনেক প্রত্যন্ত এলাকা ও চরাঞ্চল রয়েছে, যেখানে খুব শিগগির বিদ্যুতের সংযোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। বিদ্যুৎহীন এসব প্রত্যন্ত এলাকায় রেফ্রিজারেটর ব্যবহারের বিষয়টি আকাশকুসুম কল্পনার শামিল। কিন্তু সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে সৌরশক্তিচালিত রেফ্রিজারেটর উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা প্রকৌশলী মো. সোহেল রানা।সোহেল রানার উদ্ভাবিত প্রকল্পের নাম ‘ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন অব সোলার অ্যাবজরশন রেফ্রিজারেটর’। সৌরশক্তিচালিত এই রেফ্রিজারেটর রাতেও চলবেদিনে জমানো শক্তি দিয়ে রাতে চলবে এ যন্ত্র।গত বছরের অক্টোবরে এই রেফ্রিজারেটর উদ্ভাবনের কাজ শুরু করেন সোহেল রানা। চলতি বছরের জুলাই মাসে তাঁর প্রকল্পের কাজ শেষ হয়।
বিস্তারিত
Wednesday, October 5, 2011, আইটি কর্ণার, চলতি সংবাদ, প্রথম পাতা
বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা উন্নত দেশগুলোর তুলনায় এখনো অনেক পিছিয়ে আছে। গ্রাহকদের ঋণ প্রদান, এটিএম বুথ স্থাপনের স্থান নির্বাচন, নতুন শাখা খোলা, ইনভেস্টমেন্ট ব্যাংকের জন্য স্থান চিহ্নিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো ব্যাংকগুলো নিজস্ব অর্থ ও জনবল ব্যবহার করছে। কিন্তু এসব বিষয়ে ব্যাংকের নির্ভরশীলতা কমিয়ে এনে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। এর মাধ্যমে ঘরে বসেই কম্পিউটারে সব তথ্য পাওয়া সম্ভব। এতে একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে সময়ও লাগবে অনেক কম।
বিস্তারিত
Friday, September 30, 2011, আইটি কর্ণার
কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
মিরপুরে এবিসি কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া সেন্টারে জিপি সিআইসি’র ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার টিও রহুলুল্লা-আল-মাসুম। ইন্টারনেট উৎসবে সকাল ১০ টা হতে দুপুর ১২টা পর্যন- উপসি’ত সাধারণ জনগণকে সিআইসি সম্পর্কে ধারণা প্রদান, ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গ্রামীণফোনের পূণ্য বিক্রয় ও হালকা রিপ্লেসমেন্ট। দুপুর ১২টা হতে বিকেল ৩টা পর্যন- ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মধ্যে একই সেবা দিয়ে কুইজের মাধ্যমে গিফট প্রদান করা হয়। বিকেল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন- প্রবাসীদের আপনজন, গৃহিনী, কৃষক ও চাকুরীজিবীদের নিয়ে বিদেশে অবস’ানরত আত্মীয় স্বজনদের ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কথা বলার ধারনা প্রদান করা হয়। সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন- সাংবাদিক, চাকুরীজিবী, ব্যাংকার, শিক্ষক ও এনজিও কর্মীদের নিয়ে সিআইসি সম্পর্কে ধারণা প্রদান, ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গ্রামীনফোনের পূণ্য বিক্রয় ও হালকা রিপ্লেসমেন্ট সেবা দিয়ে কুইজের মাধ্যমে গিফট প্রদান করা হয়। দিনব্যাপী ইন্টারনেট উৎসবটি পরিচালনা করেন এবিসি কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া সেন্টারে স্বত্তাধিকারী মারফত আফ্রিদী, বিপি আতিফ সমীর ও ফাহিম হাসান টিটু।
Tuesday, September 27, 2011, আইটি কর্ণার
তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স ফি বাবদ সরকারকে প্রায় দুহাজার কোটি টাকা দেবে মোবাইল অপারেটর ওরাসকম টেলিকম বাংলাদেশ। দুই খাতে তিন বছরে ওরাসকম মোট এক হাজার নয়শ ৮০ কোটি টাকা পরিশোধ করবে বলে সোমবার এক খবরে জানায় রয়টার্স। মোবাইল অপারেটর হিসেবে বাংলাদেশে ওরাসকমের ব্র্যান্ডের নাম বাংলালিংক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটিরি কমিশনের (বিটিআরসি) নীতিমালা অনুযায়ী, ওরাসকমের এ লাইসেন্স ১৫ বছর কার্যকর থাকবে। বাংলালিংক ছাড়া আরো যেসব মোবাইল অপারেটরকে লাইসেন্স নবায়ান করতে হবে সেগুলো হলো- নরওয়ের টেলেনরের গ্রামীণফোন, মালয়শিয়ার অজিয়াটা ও জাপানের এনটিটি ডোকোমোর যৌথ মালিকানার রবি, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন্সের যৌথ মালিকানার সিটিসেল।এদিকে অগাস্টের শেষের হিসেব অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৯০ লাখ ৬৮ হাজার যার মধ্যে বাংলালিংকের গ্রাহক দুই কোটি ১০ লাখ ৬২ হাজার। বিশ্লেষকদের ধারণা, আগামী পাঁচ বছরে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে দাঁড়াবে।
Friday, September 23, 2011, আইটি কর্ণার, চলতি সংবাদ
জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধীদলীয় নেতা ৭৪ বছরের মিশেল সাতা। নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রুপিয়াহ বান্দাকে হারিয়ে জয়ী হন। ৪৩ শতাংশ ভোট গণণার পর তাকে প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা করেন দেশটির প্রধান বিচারপতি আর্নেস্ট সাকালা।এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
Sunday, September 11, 2011, আইটি কর্ণার
সরকারী মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী বছরের মার্চ মাসে তাদের থ্রিজি সুবিধা চালু করবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।তিনি আরও বলেন, ৬ মাসের পরীক্ষামূলক ব্যবহারের পর থ্রিজি লাইসেন্স নিলামে তুলা হবে।তৃতীয় প্রজন্মের টেকনোলজির মাধ্যমে অত্যন্ত ধ্রুত গতিতে তথ্য আদান প্রদান করার পাশাপাশি অনলাইন টিভি দেখা যাবে। এছাড়া ভিডিও কল ও করা যাবে এই সার্ভিসের মাধ্যমে।
Saturday, September 10, 2011, আইটি কর্ণার, আন্তর্জাতিক, প্রথম পাতা
ক্যারল বার্ডজকে অপসারণের পর নতুন প্রধান নির্বাহী নিয়োগের আগেই বিক্রি হতে চলেছে ইন্টারনেট সার্ভিস কোম্পানি ও সার্চ জায়ান্ট ইয়াহু। আর ইয়াহু বিক্রির এ দর কষাকষিতে এগিয়ে রয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন। ইয়াহু’র পরিচয় গোপন করা একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ ব্লুমবার্গ, গার্ডিয়ান, সি-নেট ও টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্ব গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে। গুগল, ফেসবুক ও ফ্লিকারের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা করতে না পেরে অনেকটা হতাশ হয়েই নিলামের মাধ্যমে ব্যবসা ও সেবা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে।
বিস্তারিত
Friday, August 26, 2011, আইটি কর্ণার
চট্টগ্রামে ঈদ উ ৎ সবের আমেজ এবার প্রযুক্তি-বাজারেও ছড়িয়ে পড়েছে। ঈদ উপলক্ষে প্রযুক্তিপণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো উপহার ও মূল্য ছাড়ের ঘোষণাও দিয়েছে। রমজান মাসের শুরুতে এ নিয়ে তোড়জোড় শুরু হলেও গত কয়েক দিনে জমে উঠতে শুরু করেছে এসব প্রযুক্তিপণ্যের বাজার। গতকাল বুধবার নগরের চৌমুহনী, আগ্রাবাদ, জিইসি মোড়, দামপাড়া, ষোলশহর ২ নম্বর গেট, নিউমার্কেট, শাহ আমানত মার্কেট, রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বেশির ভাগেরই ঝোঁক মুঠোফোন, ল্যাপটপ, নেটবুক, কম্পিউটার ও পেনড্রাইভের মতো পণ্যের দিকে। রিয়াজুদ্দিন বাজারের একটি দোকানে কথা হয় ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি নতুন মডেলের মুঠোফোনের খোঁজে এসেছেন। মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের মোহাম্মদ সেলিম জানান, ঈদ উপলক্ষে তাঁদের এখানে নকিয়া সিটি-থ্রি, সিটি-জিরো জিরো সেটই চলছে বেশি।
বিস্তারিত
Friday, August 26, 2011, আইটি কর্ণার
দেশের বাজারে এসেছে ইন্সপেরিয়া নামের নতুন একটি ট্যাবলেট কম্পিউটার। যুক্তরাষ্ট্রের ওয়েব টেক ও বাংলাদেশের ইন্সপেরিয়া যৌথভাবে এটি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আর এই ট্যাবলেটের সঙ্গে থাকছে দুই প্রতিষ্ঠানের নিজেদের তৈরি করা সফটওয়্যারের সমন্বয়। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি পণ্যটির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হয়। এর নানা দিক তুলে ধরে ইন্সপেরিয়ার প্রধান নির্বাহী আর এম এ রশিদ সানজিদ বলেন, এই ট্যাবলেট চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে সাত ইঞ্চি এলসিডি পর্দা, ৮০০ মেগাহার্টজ প্রসেসর, ৫১২ র্যাম ও ৪গিগাবাইট হার্ডডিস্ক। এতে ওয়াইফাই নেটওয়ার্কও আছে। ওয়েব টেকের প্রধান নির্বাহী মিয়ানদাদ খান জানান, এই ট্যাবলেট কম্পিউটারটিতে মূলত আমাদের তৈরি চারটি সফটওয়্যার দেওয়া থাকবে। এর মধ্যে পকেট অফিস সফটওয়্যারের সাহায্যে একই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে ফাইল আদান-প্রদান করা, সামাজিক যোগাযোগ করা যাবে। এই সফটওয়্যার দিয়ে অফিসের কম্পিউটারকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। পকেট ইউনিভার্সিটি নামের সফটওয়্যার দিয়ে ই-বুক পড়া যাবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও ভার্চুয়াল ক্লাস করা যাবে। অপর একটি সফটওয়্যার দিয়ে হোটেলের টেবিলে বসেই খাবারের অর্ডার দেওয়া বা টাকা পরিশোধ করা যাবে। ই-ট্যাবলেটের সঙ্গে যুক্ত বাংলা নিউজ সেন্টারের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন বাংলা পত্রিকা পড়া যাবে। যাঁরা এই ট্যাবলেটটি কিনবেন, তাঁরা এই সফটওয়্যারগুলো বিনা মূল্যে পাবেন। এর দাম ১৫ হাজার টাকায়।
Friday, August 26, 2011, আইটি কর্ণার, আন্তর্জাতিক
লস এঞ্জেলস: অ্যাপলের সিইও পদ থেকে পদত্যাগ করলেন স্টিভ জবস। অ্যাপল বিশ্বের নামকরা কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানিগুলোর একটি। অসুস্থতার কারণ দেখিয়ে হঠ্যাৎ করেই গত বুধবার পদত্যাগ করলেন তিনি। এখন তার স্থানে স্থলাভিষিক্ত হবেন কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার টিম কুক বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। দীর্ঘসময় ধরেই স্টিভ অসুস্থতার কারণে ছুটি কাটাচ্ছিলেন কোম্পানি থেকে।পদত্যাগ বিষয়ে ৫৬ বছর বয়সী স্টিভ বলেন, আমি অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছিনা। একথা আমি আগেই বলেছিলাম যে, এরকম কোনোদিন আসলে তা আমি আগেই জানিয়ে দেবো। আর তাই আমি অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে আমি সরে দাড়াচ্ছি।তিনি আরও বলেন, অ্যাপল দিনদিন আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি সামনের সেই সময়ের দিকে তাকিয়ে আছি। স্টিভ দীর্ঘদিন ধরেই প্যানক্রিয়েটিক ক্যান্সারে ভুগছিলেন। ২০০৯ সালে স্টিভের পাকস্থলী প্রতিস্থাপন করা হয়। কিন্তু পাকস্থলী প্রতিস্থাপনের পরেও নিজেকে যথেষ্ট সুস্থ মনে না করায় তিনি একের পর এক ছুটি নিয়েছেন প্রতিষ্ঠান থেকে।স্টিভ জবস তার পদত্যাগ বার্তা এক চিঠিতে করে কোম্পানিতে পৌছান এবং চিঠিতে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সফলতা কামনা করেন।