সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ !! নিহত-৯
সিলেটের জৈন্তাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন জৈন্তাপুর কোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৃপ্তি রানী দে (২৮), একই উপজেলার বড়াইখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ববিতা রানী দাস, বাসচালক আনোয়ার হোসেন (২৮), বাসযাত্রী সালমা বেগম (৪৫) ও তার ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র নোমান আহমেদ (১০) এবং বাসের আরেক যাত্রী খাতুন বিবি (৫৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি।তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, সোমবার দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায় আরও চার জন।লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসআই জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















পাঠকের মন্তব্যঃ
মন্তব্য প্রদান করতে লগইন করুন।