শুধুই টেস্ট খেলবেন ভেট্টরি !
সীমিত ওভার ক্রিকেট এবং টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিতে চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সীমিত ওভার ক্রিকেট থেকে বিরতি নিলেও তিনি ২০১৫ সালের বিশ্বকাপে খেলার আশা করছেন। তবে আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে টি-টোয়েন্টি এবং নিজ দেশের ঘরোয়া লিগে নর্থদান ডিস্টিকের হয়ে ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। একদিন আগে স্কট স্টাইরিস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন মাত্র ১৮ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া ভেট্টরি। ভেট্টরিই হচ্ছেন নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সে টেস্ট খেলা খেলোয়াড়এছাড়া নিউজিল্যান্ডের খেলোয়াড় হিসেবে টেস্টে ৩০০ উইকেট এবং ৩ হাজার রান করা অষ্টম খেলোয়াড় তিনি। আর ভেট্টরির চেয়ে বেশি টেস্ট খেলা একমাত্র খেলোয়াড় হলেন স্টিফেন ফ্লেমিং।ভেট্টরি ২৭২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২ হাজার ১০৫ রান করেছেন। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও চারটি হাফসেঞ্চুরি রয়েছে ভেট্টরির ওয়ানডে ক্যারিয়ারে। এছাড়া ২৮২টি উইকেট পেয়েছেন তিনি। ওয়ানডেতে তার সেরা ফিগার হলো ৭ রানে ৫ উইকেট। এছাড়া তিনি ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮৭ রান এবং ৩৫টি উইকেট নিয়েছেন। মূলত ডান পায়ের কনুইয়ের ইনজুরির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

















পাঠকের মন্তব্যঃ
মন্তব্য প্রদান করতে লগইন করুন।