Tuesday, March 27, 2012,

অসহায় মানুষদের পাশে স্মাইল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

100_0590.JPG100_0553.JPGস্বাধীনতা দিবস উপলক্ষে“স্মাইল ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর সফল পদচারণা শুরু করার প্রাথমিক প্রত্যয় হিসেবে আজকে গরীব মানুষদের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় অবদানের পাশাপাশি এই ফাউন্ডেশন গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বস্ত্র বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে আরও উন্নয়নমূলক, সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।এ বস্ত্র বিতরণের সহযোগী ছিল কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক,যাদের একনিষ্ঠ প্রচেষ্টায় এই আয়োজন সফলভাবে সম্পাদন করতে পেরেছি। আজ ২৬ মার্চ প্রথমবারের মত এমন আয়োজন এই ফাউন্ডেশনের নতুন অভিজ্ঞতা যা এই ফাউন্ডেশনকে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ফাউন্ডেশনের ভবিষ্যতের উন্নয়নমূলক কার্যক্রম কিভাবে আরও সফল করা যায় সে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছে।শিক্ষায় অবদান রাখতে ব্রত এই ফাউন্ডেশন গত ১২ মার্চ “বাউনিবাধ মডেল হাই স্কুল”এর শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান কার্যক্রম শুরু করে এবং এই ধারা অব্যহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ।

Tuesday, March 27, 2012,

২০ বছর পর বাড়তে যাচ্ছে রেলওয়ের ভাড়া !!

default.jpeg২০ বছর পর বাড়ছে রেলের ভাড়া। এর আগে ১৯৯২ সালে সর্বশেষ ভাড়া বাড়ানো হয়েছিল। এরই মধ্যে ডিজেলের দাম লিটারপ্রতি ৪৭ টাকা ৩০ পয়সা বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি। এতে রেলের লোকসান বেড়েই চলেছে। তাই সম্প্রতি ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে প্রথম শ্রেণীর ভাড়া বাড়বে ৪৫ শতাংশ আর দ্বিতীয় শ্রেণীর ভাড়া বাড়বে ৩৩ শতাংশ। এ ছাড়া মালপত্র ও কনটেইনার পরিবহন ভাড়া বাড়ানো হবে যথাক্রমে ৬৫ ও ৭৫ শতাংশ। এতে বছরে ২১৯ কোটি টাকা আয় বাড়বে রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা। আগামী বাজেটে অথবা জুলাই-আগস্টে এ নতুন ভাড়া কার্যকর হতে পারে। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১০-১১ অর্থবছরে রেলওয়ের লোকসান হয়েছে ৭৫০ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে তা ছিল ৫৬১ কোটি টাকা। রেলের লোকসান বাড়তে থাকায় ভাড়া বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত

Tuesday, March 27, 2012,

ট্যাপের পানি থেকে মিনারেল ওয়াটার !!

bottledwater.jpgগ্রীষ্ম না আসতেই ঢাকা মহানগরীতে দেখা দিয়েছে পানীয় জলের ভয়াবহ সংকট। এই সংকট বেড়ে চলেছে প্রতিদিনই। রাজধানীর এই পানি সংকটকে পুঁজি করে বোতলজাত ও জারের পানি নিয়ে রমরমা ব্যবসা করে চলেছে কিছু অসাধু ব্যবসায়ী। অধিকাংশ বোতল ও জারের পানি অত্যন্ত নিম্নমানের। অনেক ড়্গেত্রে ট্যাপের পানিই বোতলে বা জারে ঢুকিয়ে বিশুদ্ধ পানি হিসাবে বিক্রি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই বিএসটিআই কর্তৃপড়্গ এরকম পানির ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে একাধিক মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে। বাতিল করা হয়েছে অর্ধশতাধিক পানি কোম্পানির রেজিস্ট্রেশন। জরিমানাও করা হয়েছে বহু কোম্পানিকে। এ বিষয়ে বিএসটিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ ও পানি সংকটকে পুঁজি করে সারা নগরীতে পানি বিক্রির কয়েকশত কোম্পানি গড়ে উঠেছে। যাদের অধিকাংশেরই বিএসটিআইয়ের সনদ নেই। ভ্রাম্যমাণ আদালত নানাস্থানে অভিযান চালিয়ে এরকম শতাধিক অবৈধ কোম্পানির নিম্নমানের পানি জব্দ করেছে। সমপ্রতি ঢাকা মহানগরীর পানি ব্যবস্থাপনা নিয়ে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিস্তারিত

Tuesday, March 27, 2012,

বিদেশিদের সম্মানিত করে নিজেরাও সম্মানিতঃ প্রধানমন্ত্রী

pm-0220120327211540.jpgযে বিদেশি বন্ধুরা মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে নানাভাবে সাহায্য-সহযোগিতা দিয়ে বাঙালির স্বাধীনতার সংগ্রামে প্রেরণা যুগিয়েছিলেন- পুরো জাতির পক্ষে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “যারা আমাদের মুক্তিযুদ্ধে মানবিক ও নৈতিক সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” “পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহস জুগিয়েছেন”, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের উদ্দেশে বলেন, “আজ আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা জাতি হিসেবে কিছুটা দেরিতে হলেও আপনাদের সেই অমূল্য অবদানের স্বীকৃতি দিতে পারছি। আমি আমার নিজের এবং দেশবাসীর পক্ষ থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের সকল নাম জানা-অজানা বিদেশি বন্ধুর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বিস্তারিত

পাতার শুরুতে