Tuesday, January 3, 2012, চলতি সংবাদ, প্রথম পাতা
রাজশাহীতে গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলা প্রস্তুত। চলতি মাসের কোনও একদিন রাজশাহীতে পাইলাইনে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার পেট্রোসেন্টারে দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ও ৩ বছরের সাফল্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ড. হোসেন মনসুর জানান, দেশের ২৪টি গ্যাসক্ষেত্রে প্রাক্কলিত (প্রমাণিত ও সম্ভাব্য) গ্যাস মজুদ রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন কিউবিক ঘনফুট (টিসিএফ)। বিগত ৩ বছরে গ্যাস সেক্টরে অনেক সাফল্য থাকলেও অবৈধ সংযোগ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি জানান।
বিস্তারিত
Tuesday, January 3, 2012, প্রতিদিন
বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্প্রতি নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ শুরু করেছেন। বিগত ২২ ডিসেম্বর ২০১১ প্রথম দিন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধিরা এবং হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিনিধিরা এই সংলাপে অংশ গ্রহণ করেন। রাষ্ট্রপতি সংলাপের শুরুতে বলেন, ’সংবিধানের ১১৮ নং ধারা মোতাবেক আমি নিজের পছন্দমত নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ দিতে পারি, কিন্তু আমি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে চাই যাতে ভুল কম হয়।’ উল্লেখ্য যে, পাঁচ বছরের মেয়াদে নিযুক্ত প্রধান নির্বাচন কমিশার এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এর মেয়াদ আগামী ৪ ফেব্র“য়ারী এবং নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেনের মেয়াদ আগামী ১৪ ফেব্র“য়ারী শেষ হয়ে যাচ্ছে। সংলাপ শেষে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তিনি কোন নাম দেননি তবে বলেছেন, জাতীয় পার্টি শান্তিপূর্ণ নির্বাচন চায়। তিনি দলের নেতৃত্বস্থানীয় নেতাদের সাথে আলাপ করে নাম দেবেন। হাসানুল হক ইনু বলেন, তিনি অনুর্ধ ১০ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবার প্রস্তাব করেছেন। সার্চ কমিটি নামগুলি ঠিক করে পার্লমেন্টারী কমিটির কাছে পাঠাবে। পার্লামেন্টারী কমিটি সেটা চূড়ান্ত করলে প্রেসিডেন্ট তাদেরকে নিয়োগ দিতে পারবেন। রাষ্ট্রপতি তাঁর প্রস্তাবে একমত হয়ে এবিষয়ে একটি স্থায়ী বিধানাবলী থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
Tuesday, January 3, 2012, প্রথম পাতা, শিক্ষা

পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বছরের প্রথম দিন গত রোববার সারাদেশে পাঠ্যবই বিতরণ হলেও কোথায় কোথাও অনিয়ম এবং তা বাজারে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তদন্ত কমিটি গঠনের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “অনেক বিদ্যালয়ে ঠিকমতো বই বিতরণ করা হয়নি এবং সরকারি বই বাজারে বিক্রি হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।”
বিস্তারিত