Thursday, December 22, 2011,

বাগদাদে পর পর বিস্ফোরণ, হত ৫০

blast_0.jpguntitled-180-copy.jpgবাগদাদে বৃহস্পতিবার পর পর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেনজখম হয়েছেন শতাধিকইরাকি স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন জিয়াদ তারিক জানিয়েছেন, ১৬৭ জন জখম হয়েছেনপুলিশের দাবি, ইরাকে সম্প্রতি শিয়া ও সুন্নিদের মধ্যে লাগাতার হিংসা ও সংঘর্ষের জেরে হতাহতের সংখ্যা বেড়েই চলেছেআজকের ঘটনা তারই জেরভয়াবহ হামলার পর অভিযোগের আঙুল উঠেছে সাদ্দাম হুসেন ও আল কায়দাপন্থী সুন্নি জঙ্গি গোষ্ঠীর দিকেইপুলিশ সূত্রের খবর, বাগদাদ ও শহরতলির বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে ধারাবাহিকভাবে ১২ টি বিস্ফোরণ হয়শিয়াদের বসতি ও উপাসনাস্থল টার্গেট করেই বেশি বিস্ফোরণ হয়কোথাও ডাস্টবিনের মধ্যে, কোথাও গাড়ির ডিকিতে, কোথাও আবর্জনার স্তূপে, রাস্তার পাশে , কোথাও নর্দমার মধ্যে আবার কোথাও বাজারের মধ্যে বোমা ও বিস্ফোরকগুলি রাখা ছিল

বিস্তারিত

Thursday, December 22, 2011,

বঙ্গোপসাগরে মাছ আহরণ দিন দিন কমছে

4451407266_5e71c4bf59.jpgbangladesh-coxs-bazar01.jpgবঙ্গোপসাগরে মাছ আহরণ দিন দিন কমছে। গত সেপ্টেম্বরে শুরু হওয়া চলতি মৌসুমে প্রায় সব ভয়েসে (সমুদ্রযাত্রা) বিপুল পরিমাণ মাছ ধরা পড়লেও কোরাল, লাক্ষা, চিংড়ি, রূপচাঁদা, ক্যাটফিশ, লালপোয়া ও রাঙা চইক্ক্যার মতো চাহিদাসম্পন্ন মাছের পরিমাণ ছিল কম। এর কারণ হিসেবে সাগরে নিয়ন্ত্রণহীন মাছ আহরণকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।বঙ্গোপসাগরে মত্স্য আহরণকারী প্রতিষ্ঠান স্পিড গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) ইফতেখার আনিস বণিক বার্তাকে বলেন, পরিমাণের হিসাবে মাছ আহরণ আগের মতোই আছে। তবে চাহিদাসম্পন্ন মাছের পরিমাণ আগের চেয়ে কমেছে। ফলে পর্যাপ্ত মাছ ধরেও সে অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। তিনি জানান, ইদানীং সাগরে চাপিলা, ফাইস্যা, রূপবান, চইক্ক্যা ও বুলেট জাতীয় মাছই বেশি ধরা পড়ছে।

বিস্তারিত

Thursday, December 22, 2011,

চলতি বছরেই ২ দফায় খুচরা বিদ্যুতের দাম বাড়লো !!

u2_254871377_447fe787aa_m.jpg2011-12-22-18-22-53-power.jpgগ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম গড়ে দুই ধাপে ২১ দশমিক ২৮ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ১৬ পয়সা থেকে ৫ টাকা ২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হচ্ছে এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে। এ নিয়ে চলতি বছরেই দুই দফায় খুচরা বিদ্যুতের দাম বাড়লো। বৃহস্পতিবার কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা দেন। কমিশনের সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ এতে উপস্থিত ছিলেন।প্রথম দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ১৬ পয়সা থেকে ১৩ দশমিক ২৪ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দাম বাড়লো ৫৫ পয়সা। এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বিস্তারিত

Thursday, December 22, 2011,

রাজধানীতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে জাল টাকা !

default.jpegসম্প্রতি রাজধানীতে ব্যাপক জাল টাকা উদ্ধার হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিন্তায় পড়ে গেছেন। জাল টাকা জঙ্গি অর্থায়নে ব্যবহূত হচ্ছে কি না তা নিয়ে গোয়েন্দা পুলিশও সন্দেহ প্রকাশ করছে। গত এক মাসের ব্যবধানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ বেশ কয়েকজন গ্রেফতার হওয়ার পর জাল টাকার বিস্তার এবং উত্স নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাল টাকা ছড়িয়ে পড়া নিয়ে বাংলাদেশ ব্যাংকও উদ্বিগ্ন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম দাসগুপ্ত বণিক বার্তাকে বলেন, সম্প্রতি তাদের কাছে খবর আসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত টাকা জাল হচ্ছে। পরে বিষয়টি তারা খতিয়ে দেখতে পান, পুরনো নোটগুলোও জাল হচ্ছে।

বিস্তারিত

পাতার শুরুতে