Wednesday, December 21, 2011,

রমনা মসজিদের ইমাম হত্যা মামলার রায় : ৪ জনরে ফাঁসি

28852.jpgঢাকার রমনা থানা মসজদিে ইমাম মো.ইসহাককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন করাদণ্ড এবং চারজনকে মৃত্যুদণ্ড দয়িছেনে আদালত। ঢাকার দ্রুত বচিার ট্রাইব্যুনাল-৪ এর বচিারক মোতাহার হোসনে ২১ ডসিম্বের বুধবার এ রায় ঘোষণা করনে। অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডরে আদশে দয়িছেনে আদালত । ঢাকার চার নম্বর দ্রুতবচিার ট্রাইব্যুনালরে বচিারক মোঃ মোতাহার হোসনে বুধবার দুপুরে এ রায় প্রদান করনে। ফাঁসরি দণ্ডপ্রাপ্তরা হলনে আবদুর রহমি সরদার (৪৩), কাজী বায়জেীদ (৪২), ইকরাম খান ওরফে মাসুদ ওরফে নাঈম খান (৪৫) ও মুরাদ হোসনে (৪৫) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলনে মোঃ নাজমিুদ্দনি (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ নাজমিুদ্দনিকে দণ্ডরে অতরিক্তি ২৫ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়ছে।ে দণ্ডপ্রাপ্তদরে মধ্যে আসামি ইকরাম খান ওরফে মাসুদ ওরফে নাঈম খান (৪৫) ও মুরাদ হোসনে (৪৫) মামলার শুরু থকেইে পলাতক।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

পৃথিবীর মতো আরও দুটি নতুন গ্রহের সন্ধান

modal-man-1000-copy.jpgপৃথিবীর মতো আরও দুটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সূর্যের মতোই একটি তারকার চারপাশে গ্রহ দুটি ঘূর্ণায়মাণ, তবে সেগুলো সৌরজগতের বাইরে। গ্রহ দুটির একটি পৃথিবীর চেয়ে তিনগুণ বড় ও আরেকটি ১৩ শতাংশ ছোট। ছোটটি শুক্র গ্রহের চেয়ে খানিক সরু। ব্রিটিনের বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারে মঙ্গলবার এসংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহ দু্টি শিলা দিয়ে গঠিত। তবে তারকা কেপলার-২০-এর খুব ধার ঘেঁষে সেগুলো আবর্তিত হয়। স্বাভাবিকের চেয়ে সেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি। বড় গ্রহটির নাম কেপলার-২০এফ, ১৯ দশমিক ৫ দিনে বছর পূর্ণ হয়। এর বায়ুস্তরে ঘন বাষ্পীভূত পানি থাকতে পারে। এছাড়া ছোট গ্রহ কেপলার-২০ই-এর বছর শেষ হয় মাত্র ছয় দশমিক ১ দিনে। গ্রহ দুটির আবিষ্কার প্রযুক্তির কৃতিত্ব বলে বিজ্ঞানীরা স্বীকার করেছেন। পৃথিবী থেকে এগুলোর দূরত্ব প্রায় এক হাজার আলোকবর্ষ দূরে।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

সৌদি আরবে দেয়াল ধসে তিন বাংলাদেশির মৃত্যু

all-time-2011.jpgসৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা একটা) রিয়াদে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম (৫৫), নজির (৪৭) ও তার ভাই মনজির (৬০)। তাদের বাড়িই কুমিল্লার বরুড়ায়। কুমিল্লা থেকে ইব্রাহিমের আত্মীয় জসীমউদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, বিকেল তিনটার দিকে তারা সৌদিপ্রবাসীদের মাধ্যমে এই মৃত্যুর বিষয়টি জেনেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিমের চাচাতো ভাই আবুল বাশার সৌদি আরব থেকে জানান, রিয়াদে চারতলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। তিনিও সেখানে কাজ করতেন। আজ সৌদি সময় সকাল ১০টার দিকে ওই তিনজন দেয়ালচাপা পড়ে মারা যান।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

বিশ্ব মুসলিমের বিরুদ্ধে ইসরাইল-পাশ্চাত্য জোট

॥ মুহম্মদ আলতাফ হোসেন॥
একথা আজ সবাই জানেন,ইসরাইলে বৃষ্টি হলে পশ্চিমারা ছাতা ধরে। বিশেষ করে পশ্চিমা যে সব দেশ ইসরাইলের হয়ে যুদ্ধ করতেও পিছপা হয়না তারা। তাদের ধারণা কোনো তুচ্ছ কারণেও ইসরাইল ব্যথা পেলে সমগ্র বিশ্বই বেদনা বোঁধ করে। তাদের এই ধারণা এবং ইসরাইলের প্রকৃত স্বরূপ নিয়ে আলোচনা করা যাক। ইসরাইল জোর গলায় সব সময় নিজেকে ইহুদিবাদি রাষ্ট্র হিসেবে দাবি করছে। এ সত্ত্বেও ইসরাইলের প্রতি পশ্চিমাদের টানের কোনো কমতি নেই। রূপকথার গল্প øো হোয়াইটে এক ডাইনির কথা বলা হয়েছে। সে ডাইনির কাছে আছে যাদূর আয়না। ডাইনি যখনই আয়নাকে প্রশ্ন করে দুনিয়াতে সবচে’ সুন্দর কে? জবাবে আয়না কেবল ডাইনির দিকেই ইংগিত করে। আর পরম তৃপ্তি পায় সে ডাইনি।
ইসরাইলের কাছেও যেনো আছে এমন এক যাদূর আয়না। সে আয়না তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর বলে অহরহ ঘোষণা করছে। কিংবা ইসরাইল যেনো ষোল কলায় পূর্ণ কোনো এক মক্ষীরানি; যার গুণমুগ্ধ মোসাহেব-স্তাবকদের তালিকায় রয়েছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পোপ, ধর্মযাজক, ধর্মপ্রচারক, দিগগজ পণ্ডিতসহ নানা পেশার বিচিত্র সব মানুষ।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

রাজারহাটে এক ভিক্ষুকের বিরুদ্ধে দারোগার অর্ধ ডজন মামলার ঘটনায় সংবাদিক সম্মেলন

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম )
অবসর প্রাপ্ত এক দারোগা পূর্বে বেদখল করা মাত্র ৫ শতক জমি দখলে রাখার কৌশল হিসেবে এক ভিক্ষুকের স্ত্রী , কন্যা , পুত্র , ভাতিজা সহ তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ৫টি সাজানো মামলা দায়েরের পর নতুন করে আর ও একটি মামলা দায়েরের চেষ্টা চালার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটির ঘটেছে, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার মৃত আব্দুল হকের পুত্র পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা ফজলার রহমান। একের পর এক সাজানো মামলায় হয়রানীর ঘটনা নিয়ে উপায়ান- না পেয়ে ক্ষতিগ্রস- ওই নীরিহ পরিবারটির সদস্যরা গতকাল ২১ ডিসেম্বর সকালে বাজারহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উল্ল্লেখিত বিষয়ে অভিযোগের পর এ সম্পর্কে বিস-ারিত জানা যায়।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

ঝিনাইগাতীতে শীতের আগমনেই পিকনিক স্পটগুলোতে ভিড়

picnic-spot.jpgআব্বাস উদ্দিন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের উত্তর সীমানায় মেঘালয়ের দক্ষিন সীমানে- গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার অবস’ান। ঐ জেলার সর্ব উত্তরের উপজেলা ঝিনাইগাতীতে নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের সুউচ্চ চুড়ায় সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গজনী অবকাশ। শীতের আগমনে বনভোজন বিলাসীদের এই অপরূপ গহীন অরণ্যে শুষ্ক পাতার মর্মর ধ্বনি, বাতাসের শিরশির শব্দ, নানা বর্নালী পাখির কলকাকলিতে মুখরিত মায়াময় পরিবেশে নিজেদেরকে অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। সারি সারি শাল-গজারি, সেগুন ও লতা গুলোর বিন্যাস প্রকৃতি প্রেমীদের দোলা দিয়ে যায়। ভারতেয় মেঘালয় রাজ্যের পাদদেশে ঝিনাইগাতীর গারো পাহাড়ে গজনী অবকাশ।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

রাবিতে রবীন্দ্র স্মরণে আজ: ‘সভ্যতার সঙ্কট মঞ্চস্থ হবে

mg_8461-544x800.jpgহুমায়ূন কবির,রাজশাহী সংবাদদাতা
কলকাতার নাট্যজন ‘মহিনের ঘোড়াগুলি’ নামে খ্যাত রঞ্জন ঘোষাল নির্মিত ও অভিনীত একক নাট্যপ্রদর্শনী করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নাট্যকলা ও সঙ্গীত বিভাগে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় বিভাগের থিয়েটার ল্যাবে নাটকটি মঞ্চস’ হবে।বিভাগ সূত্রে জানা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও সঙ্গীত বিভাগে রঞ্জন ঘোষালের একক উপস’াপনায পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সঙ্কট’ অবলম্বনে নাটক ‘সভ্যতার সঙ্কট : একটি রবি যাত্রা। এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভাগটি নতুন রুপে সেজেছে। বিশেষ করে বিভাগের থিয়েটার ল্যাব সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রাণ ফিরেয়ে এসেছে। বিভাগের ১ম বর্ষ থেকে শুরু করে মাষ্টার্সসহ শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কাজ করছে। এনিয়ে বিভাগের কণিষ্ঠ শিক্ষার্থী তপন কুমার বলেন, আমি বিভাগে ভর্তি হবার পর এই প্রথম কোন অপার বাংলার নাট্যকারের নির্মিত ও অভিনীত নাটক দেখবো। বিশেষ করে নাটকের শিক্ষার্থী হিসেবে এ নাটক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরসহ সভ্যতার সঙ্কট সর্ম্পকে নতুন জ্ঞান অর্জন করতে পারব আমি মনে করি।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

copy-of-pic-01-shariatpur.JPGশরীয়তপুর প্রতিনিধি 
দেশ ব্যাপি হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুর জেলা বিএনপি এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। দপ্তর সম্পাদক মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার বিক্ষোভ শেষে এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু। এসময় উপসি’ত ছিলেন,এসএম আলতাফ হোসেন, সদর উপজেলা সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন ফকির, সালাম শাহ, সিরাজুল হক মোল্যা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আরিফুজ্জামান মোল্যা, খায়ের, আমান, লিটন মুন্সী, ইকবাল শিকদার, জিয়া, আলী, কামাল, এ্যাড. জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান ঢালী, মনিরুজ্জামান দিপু, নজরুল কবির, শাখাওয়াত মোল্যা, ইজাজুল ইসলাম মামুন, তরিকুল ইসলাম তারেক, জাহাঙ্গীর দেওয়ান, নুুরুল আমিন চৌধুরী, আলাউদ্দিন ফকির, শামসুল হক ঢালী, কমিশনার সামাদ বেপারী, জলিল সরদার, গিয়াস উদ্দিন মোল্যা, ছাত্রদল সেলিম, আলহাজ্ব আঃ আজিজ মাদবর, জাজিরা থানা ছাত্রদল সাধারন সম্পাদক, নড়িয়া থানা ও সখিপুর থানা ছাত্রদল প্রমূখ।

Wednesday, December 21, 2011,

গোপালপুরে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

গোপালপুর প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে বে-সরকারী উন্নয়ন সংগঠন ’উন্নত জীবনের সন্ধানে’ (উসা)’র উদ্দ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলা পৌর এলাকার ৩০জন প্রতিবন্ধী ব্যক্তিকে অধিকতর আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে ৬দিন ব্যাপী ছাগল পালন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।সংস’ার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহীম খলিল’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপসিহত ছিলেন পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন , আব্দুর রশিদ প্রমুখ । বক্তারা সরকারি উন্নয়ন সংস’ার পাশাপাশি প্রতিবন্ধীদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। প্রধান অতিথি প্রতিবন্ধীদের কল্যানে পৌর তহবিল থেকে প্রতি বছর ১০হাজার টাকা অনুদান হিসাবে সংস’ায় প্রদান করার জন্য ঘোষণা দেন ।

Wednesday, December 21, 2011,

সরিষাবাড়ীতে তীব্র শীতে জনজীবন অতিষ্ঠঃ নিউমোনিয়ায় আক্রান্ত ২ শিশুসহ ৬ জনের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সরিষাবাড়ীতে গত দশদিনের টানা শৈতপ্রবাহ এবং প্রচন্ড ঠান্ডায় উপজেলা এবং পৌর এলাকার জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হিমেল হাওয়া এবং ঘন কুয়াশায় সরিষাবাড়ীর মানুষ এর দধ্যে সূর্যের মুখ দেখেনি। প্রচন্ড শীতে নবজাতক শিশু, বৃদ্ধ বয়সের মানুষদের কষ্টের কোন সীমা নেই। গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান- হয়েছে ১৯ জন শিশুর মধ্যে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের আঃ রাজ্জাকের ২ মাসের পুত্র সন-ান শাকিব, একই ইউনিয়নের চাঁপারকোনা এলাকার আমিনুল ইসলামের দেড় বছরের কন্যা আলোসহ শীত জনিত রোগে ছয় জনের মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় আক্রাস- নকজাতকদের মধ্যে ইস্পিঞ্জাপুর গ্রামের নজরুল ইসলামের কন্যা হামজা (৩দিন), সামর্থবাড়ীর লিটন মিয়ার ছেলে পবিত্র (৭মাস), সুরুজের পুত্র শিপন (৭দিন), টাকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র লিখন (৪০ দিন), বীরতারা এলাকার দুখু মিয়ার পুত্র দিপু (১৬ দিন), ভবানীপুর এলাকার মোন-াফিজুর রহমানের পুত্র অর্ণব (৭ দিন), চর বড়বাড়ীয়া এলাকার আলতাফের পুত্র আব্দুল্লাহ (৬৩ দিন)সহ ৭ জন নবজাতক শিশুকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ব্যবসায়ীকে কুপিয়ে জখম,মালামাল লুট ! গ্রেফতার-১

রিয়াজ হোসেন,রূপগঞ্জ
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ব্যবসায়ীকে এলোপাথারী কুপিয়ে স্বর্ণালংকার,নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ডাকাতির সংবাদ মসজিদের মাইকে ঘোষনা দেয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে এক ডাকাতকে আটক করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীররাতে। ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে রম্নবেল মিয়া জানান, মঙ্গলবার রাত সোয়া ২ টায় ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় কাটারের সাহায্যে বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। পরে গাছের গুড়ি দিয়ে দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতদল ব্যবসায়ী আব্দুল জব্বারকে ধারালো ছুরি দিয়ে জখম করে ন্বর্ণলংকার, নগদটাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতির সংবাদ মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে কবির হোসেন নামে এক ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। সে বন্দরের মদনপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Wednesday, December 21, 2011,

লামায় ৩দিন ধরে রবি’র নেটওয়ার্ক বিপর্যয় : গ্রাহক ভোগানিত্ম চরমে

ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া
বান্দরবানের লামায় দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানী রবি‘র নেটওয়ার্কে চরম বিপর্যয় চলছে। উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার সবখানেই রবি‘র গ্রাহকগণ গত কয়েকদিন ধরে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। গ্রাহকদের এ সমস্যার সমাধানে কোম্পানীর পড়্গ থেকে কোন পদড়্গেপও পরিলড়্গিত হচ্ছেনা। এ কারণে হাজার হাজার গ্রহক আর্থিক ড়্গতির পাশাপাশি দৈনন্দিন কর্মকান্ডে চরম ভোগানিত্মর শিকার হচ্ছেন।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

নাজিরপুরে জমজমাট ডাউনলোড ব্যবসা !! ধ্বংসের পথে ছাত্র ও যুব সমাজ

ফিরোজ মাহমুদ,নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে চলছে জমজমাট মেমোরী ডাউনলোড ব্যবসা। এই মেমোরী ডাউনলোড ব্যবসায়ীদের বিরম্নদ্ধে অভিযোগ উঠেছে অনেক আগে থেকে। মানুষ সচেতন না হওয়ায় দিন-দিন ভয়ংকর হয়ে উঠেছে এই ব্যবসাটি। অনুসন্ধানে জানা যায়- গান, ছবি, নাটক ইত্যাদি ডাউনলোডের নাম দিয়ে সামাজিকভাবে ব্যবসাটি শুরম্ন হলেও তা র্বতমানে অসামাজিকতায় রম্নপ নিয়েছে। এখন মেমোরীতে গান, ছবি, নাটকের পাশাপাশি নীল ছবিও ডাউনলোড করা হচ্ছে। ফলে তরম্নন যুব ও ছাত্রসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আর ইভটিজিং ও ধর্ষনের মত অপরাধমূলক কাজ দিন-দিন বেড়ে চলেছে তাদের নিজস্বগতিতে। মেমোরী ডাউনলোডের দোকান গুলোতে সকাল থেকে গভির রাত পর্যনত্ম লেগে থাকে ভিড়। দোকান গুলোতে দেখা যায় ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়সের মানুষ। বিশেষ করে ডাউনলোডের দোকান গুলোতে দেখা যায় ছাত্র-ছাত্রী ও যুবকদেরকে তারা ্‌ওখানে অধিক সময় নষ্ট করে ভবিষৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

জীবননগরে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার !

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর থানা পুলিশ বুধবার সন্ধ্যায় ভূট্টাক্ষেত থেকে এক লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, উপজেলার যাদবপুর গ্রামের পার্শ্ববর্তী মাঠের এক ভূট্টাক্ষেতে গয়েশপুর গ্রামের আব্দুল কাদেরের (৫০) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। সন্ধ্যা ৭ টার সময় পুলিশ ঘটনাস’লে উপসি’ত হয়ে আব্দুল কাদেরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

Wednesday, December 21, 2011,

প্রতিবন্ধীদের এ্যাডভোকেসি প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব সংবাদদাতা,ঈশ্বরদী
বুধবার বিকেলে মুলাডুলি উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস’ায় প্রতিবন্ধীদের ২দিন ব্যাপি এ্যাডভোকেসি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাডুলি সূর্যোদয় নারী পরিষদের সভাপতি মরিয়ম ইসলাম বিনা। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন ইউপি সদস্য পারভিন খাতুন, নারী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় প্রতিবন্ধী তৃণমূল সংস’ার শিক্ষা ও তথ্য সম্পাদক এসএম সাইদুর রহমান প্রমুখ। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আরিফা বেগম।মঙ্গলবার সকালে ২৮ জন প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীকে নিয়ে প্রশিক্ষণের কার্যক্রমশুরু করা হয়।

Wednesday, December 21, 2011,

ফরিদপুরে লন্ডন প্রবাসী চিকিৎসকের বাড়ীতে দুর্ধষ ডাকাতি !! নগদ টাকাসহ স্বর্ণলংকার লুট, আহত-১

প্রভাষ চৌধুরী, ফরিদপুর॥ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে লন্ডন প্রবাসী চিকিৎসক আকরামুজ্জ্‌মান এর বাড়ীতে গতকাল বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের একটি ডাকাতের দল বাড়ীর রান্না ঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা ষ্টিলের আলমারী ও সিন্দুক ভেঙে নগত ৫ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ীতে বসবাসকারী একমাত্র সদস্য ডা. আকরামুজ্জামানের মা স্কুল শিক্ষিকা জর্জিয়া আক্তার নিশা ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।আহত নিশা জানায়,ভোর রাত সাড়ে তিনটার দিকে দরজায় প্রচন্ড আঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেলে সে দরজায় ছুটে যায়,এ সময় ডাকাতরা তার মাথায় পিস-ল ঠেকিয়ে ঘরের ষ্টিলের আলমারী ও সিন্দুক ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। কোতয়ালী থানার পুলিশ ঘটনাস’লে পরিদর্শন করে । এ ঘটনায় মামলা হয়েছে।

Wednesday, December 21, 2011,

শিক্ষা ভাবনা : যুগে যুগে

untitled-180-copy.jpgমুহম্মদ আলতাফ হোসেন : শিক্ষা মানব সভ্যতার বিকাশ ধারায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি চলমান প্রক্রিয়া। মানুষের জীবন বিকাশের প্রতিটি মুহূর্তের সঙ্গে শিক্ষা জড়িত। কথাটি এভাবে বলা যেতে পারে যে, মনুষ্য সভাতার ইতিহাসে এমন কোন সময় ছিল না যখন শিক্ষা ছিল না। তবে এই শিক্ষার ধারা, প্রকৃতি এবং মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। শিক্ষা এমন একটি সামাজিক প্রক্রিয়া যাকে মানুষের জীবন ও সমাজ থেকে কখনও বিচ্ছিন্ন করা যায় না। মানব শিশু তার জন্মলগ্ন থেকে আমৃত্য কখনও অনানুষ্ঠানিক কখনও উপানুষ্ঠানিক, আবার কখনও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিখতে থাকে। শিশুর এই শিখন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে প্রকৃতি, পরিবেশ, পরিবার, বিদ্যালয়, শিক্ষাক্রম, শিক্ষক কিংবা রাষ্ট্র নামক সংগঠন। এ সমস্ত উপাদান বিবেচনায় রেখে বলা যায় যে, সামগ্রিকভাবে শিক্ষা মানুষের জীবনের একটি অনিঃশেষ প্রক্রিয়া। শিক্ষা মানেই অক্ষর পরিচয় ধারনাটি সঠিক নয়। সভ্যতার প্রারম্ভে আদিম মানুষের যুথবদ্ধ বসবাস, পশু শিকার, চিত্র অঙ্কন সবই তাদের শিক্ষার নিদর্শন। তবে এ শিক্ষার পাঠশালা হলো প্রকৃতি, পরিবেশ ও পরিস্থিতি। একথা সত্য যে, সভ্যতার ক্রমবিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই শিক্ষার মূলধারা বিকাশমান। আধুনিক সভ্য সমাজে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানই উর্বর জ্ঞানানুশীনের যথার্থ মাধ্যম।

বিস্তারিত

Wednesday, December 21, 2011,

কক্সবাজারে ইয়াবাসহ চিত্রনায়িকা আটক

32217_1.jpgকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীর ১টি আবাসিক হোটেলে ইয়াবা সেবনকালে চিত্রনায়িকা সিলভিয়া আজমী চাঁদনীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। কলাতলীর বে ভিউ হোটেলের ৩য় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা সেবনকালে আজ ভোর সাড়ে ৫টায় তাদের আটক করা হয়। আটকরা হলেনÑ বগুড়া সদরের সূত্রাপুর এলাকার জহুরুল ইসলামের মেয়ে সিলভিয়া আজমী (২২), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার জি এম সরোয়ার (৫০), একই এলাকার দোলোয়ার হোসেন (৫০) ও যাত্রাবাড়ীর কাজী জামাল (৪৮)। শান্তি নগরের বাসিন্দা আটক সিলভিয়া ঢালিউডের চিত্রনায়িকা বলে জানা গেছে। র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রতন দেবনাথ জানান, মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের ১টি দল বে ভিউ হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ওই ৪ জনকে আটক করে।

বিস্তারিত

পাতার শুরুতে