Saturday, December 10, 2011,

সেনবাগে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা !! লম্পট গ্রেফতার

মোঃ ফিরোজ আলম: সেনবাগ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে মোঃ আকবর হোসেন নামে এক লম্পটকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। লম্পট আকবর হোসেনকে শুক্রবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আকবর থানা পুলিশে তালিকাভুক্ত সন্ত্রাসী।অভিযোগে জানাগেছে, সেনবাগ পৌর শহরের চাঁদপুর গ্রামের ইটালি প্রবাসী আবদুল কাদেরের কন্যা ও স’ানীয় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাহমিদা আক্তারকে পার্র্শ্ববর্তী বাবুপুর গ্রামের আবুল খায়েরের ছেলে লম্পট আকবর হোসেন গত কয়েক মাস যাবত স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্নভাবে উত্যাক্ত ও কু-প্রসত্মাব দিয়ে আসছিলো।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

চরভদ্রাসনে পেয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রভাষ চৌধুরী, ফরিদপুর
জেলার চরভদ্রাসন উপজেলায় এ বছর পেয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মসলা বীজ পেয়াজের এ রকম ফলনে বেজায় খুশি উপজেলার কৃষকরা । উপজেলার প্রায় ১ হাজার ২শ’ একর জমিতে মুড়িকাটা ও দানা পেয়াজ আবাদ হয়েছে এবং প্রায় ৩শ’ একর জমিতে হালি পেয়াজ আবাদ অব্যাহত রয়েছে বলে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে মুড়িকাটা, দানা ও হালি পেয়াজ মিলে প্রায় ১ হাজার ৫শ’ একর জমিতে আবাদ হচ্ছে। এর মধ্যে মুড়িকাঠা পেয়াজের উঠতি ও বাড়তি বেশ সনে-াষজনক। উপজেলায় প্রায় ৯শ’ একর জমিতে মুড়িকাটা, ৩শ’ একর জমিতে দানা পেয়াজ ও ৩শ’ একর জমিতে হালি পেয়াজ আবাদ হচ্ছে। এ বছর পেয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা শতাংশ প্রতি ২ মণ।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

ময়মনসিংহের স্বামীর হাতে গৃহবধূ খুন !! শ্বশুড়-শ্বাশুড়ি গ্রেফতার

আব্দুল হালিম ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পল্লীতে শুক্রবার সকালে যৌতুক না দেয়ায় স্ত্রীকে স্বামী পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ শ্বশুড় ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের তারাকান্দি গ্রামের সবুজ মিয়া তার স্ত্রী ২ সন-ানের জননী খাদিজা বেগমকে বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য দীর্ঘদিন চাপ দিচ্ছে, স্ত্রী রাজি না হওয়ায় অবশেষে শুক্রবার সকালে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন- করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শশুর মারফত আলী (৬০) ও শাশুরী রুমেলা খাতুন(৫৫) কে গ্রেফতার করেছে।এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Saturday, December 10, 2011,

৭০০ টাকা বেতনের ট্রাফিক পুলিশ !!

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
দেশ স্বাধীনের ৪০ বছরে কুষ্টিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা পদ্মা নদীর অনেক স’ানে চর পড়ে আবাদী জমিতে পরিণত হয়েছে। স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে জীবন জীবিকার প্রয়োজনে এ দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অসংখ্য মানুষ কর্মের সন্ধানে বিদেশে গিয়ে ভাগ্যন্নয়ন ঘটিয়েছে। আবার যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তাদেরও অনেকে ছদ্মবেশ পাল্টে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অথচ দেশ মাতৃকার প্রয়োজনে জীবন বাজী রেখে যুদ্ধ করে যারা পৃথিবীর মানচিত্রে স্বাধীন বংলাদেশের লাল-সবুজের পতাকার স’ান করে দিয়েছে সেই সমসত্ম বীর সনত্মান মুক্তিযোদ্ধাদের অনেকেই স্বাধীনতার ৩৮ বছরেও মুল্যায়ন করা হয়নি।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

শেরপুরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

 সৈয়দ হারুন,শেরপুরঃ মর্যাদা ও ন্যায় বিচার সকল মানুষের জন্য এই মূল সুরের উপড় ভিত্তি করে আজ শনিবার শেরপুরের নালিতাবাড়ীতে আনর্-জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার, বিভিন্ন ফেসটুন স্বম্বলিত ১টি র‌্যালী পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

মতলব উত্তরের ডাকাতি মামলার আসামী আটক

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর থানার ডাকাতি মামলার আসামী মুন্সিগঞ্জ থেকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহআলম ও মতলব উত্তর থানার এসআই মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিগঞ্জ জেলার বানিয়া মহেশপুর থেকে মতলব উত্তর থানার ডাকাতি মামলার আসামী এছাক হালদারের ছেলে হারুন(৩০) কে আটক করা হয়। গতকাল শনিবার সকালে মতলব উত্তর থানা থেকে আসামী হারুণকে চাঁদপুর কোর্টে পাঠানো হয়। থানা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাতে মতলব উত্তর উপজেলার ষাটনল মেঘনা নদীতে মারবাহী কার্গোতে ৬ থেকে ৭ জন সশ্রস্ত্র নৌ দস্যু মালামাল, মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়। এ বিষয়ে মতলব উত্তর থানায় মামরা দায়ের করা হলে, মামলার তদন-কারী কর্মকর্তা এসআই শাহআলম সন্দেহ করে হারুণকে আটক করে।

Saturday, December 10, 2011,

জয়পুরহাটে ফেনসিডিল ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

untitled-1-copy1111111111-copy-copy.jpgএসএস মিঠু ,জয়পুরহাট: শনিবার ভোররাতে মাদক বিরোধী আকস্মিক অভিযান চালিয়ে জয়পুরহাট রেলষ্টেশনের পূর্ব পার্শ্বের বৈরাগীর মোড় থেকে আমদানী নিষিদ্ধ ৫২বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল,৫বোতল মদ ও ৫পিস ইয়াবা টাবলেট সহ নূর ইসলাম ওরফে সোহেল নামে এক মাদক ব্যবসায়ী কে হাতেনাতে আটক করেছে র‌্যাব। আটককৃতের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে মাদক গুলো পাওয়া যায়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মীর আলী এজাজ জানান, চোরাই পথে সীমানেত্মর ওপার থেকে গোপনে পাচার করে আনা ফেনসিডিল গুলো ট্রেন যোগে দেশের অন্যত্র নিয়ে যাবার প্রস’তি কালে তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী সোহেল নীলফামারী জেলার সৈয়দপর উপজেলার রসুলপুর গ্রামের হাসান আলীর ছেলে। উদ্ধারকৃত মাদক সহ তাকে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

Saturday, December 10, 2011,

বগুড়ার সারিয়াকান্দিতে যুবক খুন

গোলাম রব্বানী সৌরভ, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা ও মাছ ধরাকে কেন্দ্র করে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে দুস্কৃতকারীরা জবাই করে হত্যা্‌ করেছে। নিহত সুজন মিয়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউপির ডোমকান্দি দহপাড়া গ্রামের বাবর আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টায় উপজেলার রামনগর-ভেলাবাড়ী রাসত্মায় দহপাড়া ব্রীজের দক্ষিন পার্শ্বে। এ ব্যাপারে নিহতের ভাই ওবাইদুর রহমান বাদী হয়ে সারিযাকান্দি থানায় ১১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Saturday, December 10, 2011,

তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ

এন এম জিক
প্রয়োজনীয় চিকিৎসক ,নার্স ওষধু পরীক্ষা নীরিক্ষার যন্ত্রপাতি সহ নানা সমস্যায় জর্জরিত সেবার সাইন বোর্ড বহন কারি এখানকার একমাত্র প্রতিষ্ঠান তজুমদ্দিন হাসপাতাল। তিন লাখ মানুসের সেবায় নিয়োজিত ম্‌ত্র দুজন ডাক্তার ।এসব সমস্যার কারনে সাধারন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তজুমদ্দিন হাসপাতালটি ৩১ শয্যা বিশিষ্ট হলেও প্রয়োজনীয় ডাক্তার ,নার্স,র্ফামাসিস্ট, ল্যাবঅ্যাসিস্টান্ট,৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ,সুইপার দের অভাবে এ হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্নক ভাবে ব্যাহত হচ্ছে। অনুসন্ধানে জানাযায় তজুমদ্দিন হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট,সার্জারীমেডিসিন,গাইনি,এ্যানেসথেসিয়া,ডেন্টাল সার্জন ,মেডিকেল অফিসার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন পদ শূন্য রয়েছে। মেডিকেল অফিসার,ইউনিয়ন সাবসেন্টারসহ মোট ১৪ জন চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন যাবৎ সেখানে কর্মরত রয়েছে ২ জন ডাক্তার ।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

ভেড়ামারা মাতিয়ে গেলেন কণ্ঠশিল্পী ফকির আলমগীর

fokir-alamgir.jpgশাহ্‌ জামাল, ভেড়ামারা (কুষ্টিয়া): মায়ের এক ধার দুধে’র দাম, কালো কালো মানুষের বেশে, ও সকিনা গেছছ কিনা ভুইলা আমারে সহ ৮/১০টি জনপ্রিয় গান পরিবেশন করে কুষ্টিয়ার ভেড়ামারা মাতিয়ে গেলেন একুশে পদকপ্রাপ্ত হাল সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির আলমগীর। তিনি হাজার হাজার মানুষের সামনে নিঃস্ব ভঙ্গিতে গান পরিবেশন করে ভেড়ামারাবাসীকে মুগ্ধ করেন। ৭ ডিসেম্বর ছিল ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট বিজেএম ডিগ্রী কলেজের গৌরবের ২৫ বছরের রজতজয়নত্মী অনুষ্ঠান। সকাল থেকেই নানা অয়োজন শেষে বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনু্‌ষ্ঠান। বনার্ঢ্য কলেবরে সাজানো হয় মঞ্চটি। ভেড়ামারার তরুন প্রতিভাবান ইত্যাদিখ্যাত কণ্ঠশিল্পী শরিফুল শেখে’র মনোমুগ্ধকর উপস’াপনায় প্রথমে স’ানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার

মো:ফিরোজ আলম,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের মহিন উদ্দিনের নতুন বাড়িতে একটি শিশুর লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। উল্লেখ্য শনিবার সকাল ৮ টায় মহিন উদ্দিনের নতুন বাড়িতে তার কন্যা শাজনিন আক্তার জলি (৫) ঘলায় ফাঁশ দেয়া অবস্থায় লোকজন দেখলে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদরে পাঠিয়ে দেয়। নিহত জলি ও তার ছোটভাই ঘরে একা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তাই এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে অনেক গুঞ্জন চলছে এলাকায়।

Saturday, December 10, 2011,

সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা !

61722_1.jpgশীতের শুরুতেই হরেক রকমের শাক-সবজি বাজারে আসতে শুরু করেছে। বাজারে প্রচুর সবজি আসায় দামও এ সময় বছরের অন্য সময়ের চেয়ে অনেক কম থাকে। তবে সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। বাজারে মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের যন্ত্রণায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সরবরাহের দোহাই দেখিয়ে এসব ফড়িয়া ফায়দা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেন নীলফামারী থেকে কাওরান বাজারে আসা কৃষক মাসুদ মিয়া। গতকাল দিবাগত গভীর রাতে এভাবেই তিনি ড়্গোভের কথা প্রকাশ করেন সাংবাদিকের কাছে। তিনি বলেন, মধ্যসত্মভোগীরা যে কোনও সবজি ১০ টাকা দামে কৃষকদের কাছ থেকে কিনে ১৫/২০ টাকায় বিক্রি করছে। ফলে দাম না পেয়ে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

রাজধানীর উপকণ্ঠে দলিত নারীর ধর্ষণ পর হত্যার অভিযোগ তদন্তের দাবি

1_r5_c71.jpgরাজধানীর উপকণ্ঠে রূপগঞ্জ থানার ভোলাব এলাকায় দলিত শ্রেণীর ঋষিপল্লীর কিশোরী মেয়ে রুমা রানী দাসকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছেথ এমন অভিযোগ নিহতের পরিবার ও সম্প্রদায়ের। ঘটনার দুই মাস পার হলেও অপরাধীরা গ্রেফতার হচ্ছে না। পুলিশের নাকের ডগায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো আসামিরা নিহতের মা-বাবাকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত পরিবারের অভিযোগের উদ্ধৃতি দিয়ে দৈনিক সংবাদ খবরটি পরিবেশন করে। এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ দলিত পরিষদ। আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রক্রিয়া শুরু করা না হলে ঢাকা বিভাগসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

বিস্তারিত

Saturday, December 10, 2011,

বিশ্ব ব্যাংককে দুর্নীতি প্রমাণ করতে হবে: প্রধানমন্ত্রী

top.jpgপদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তর বদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, সেতু নির্মাণে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হবে। তিনি বলেন, “বড় বড় প্রকল্পগুলো বেশিরভাগই পিপিপিতে (সরকারি বেসরকারি অংশিদারিত্ব) হয়ে থাকে।“পদ্মা সেতুও তৈরি করতে যে দেশ আসবে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। যে সেতু তৈরি করবে সে অর্থ ওঠাবে। এ জন্য ১০ বছর, ২০ বছর, ৫০ বছর লাগুক অসুবিধা নেই- সেতু হবেই।”“বর্তমান সরকারের বেশিরভাগই বেসরকারি খাতে আমরা দিয়েছি।”- যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “যেখানে টাকাই ছাড় করা হয়নি সেখানে দুর্নীতি হয় কীভাবে।”

বিস্তারিত

পাতার শুরুতে