Thursday, December 1, 2011,

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

201112011322731698it-asia.jpgআজ থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ার সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ই-এশিয়া২০১১’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমপিউটার মাউস ক্লিক করে তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার অন্যতম এ প্রযুক্তি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাস শুরু হয়েছে। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে বাংলাদেশ এখন ডিজিটাল নির্মাণের পথে এগোচ্ছে। এদেশের সোনার মানুষরাই গড়বেন আগামীর বাংলাদেশ। তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়েছে। ১৯৯১ সালে সালে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কমপিউটার কেনার উদ্যোগ নেয়। তখন এর জন্য ৩ লাখ টাকা ব্যয় হয়। আর মোবাইল ফোনের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা খরচ করতে হয়েছিল। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। দিন বদলেছে। এখন গ্রামের সাধারণ কৃষকও মোবাইল ফোন ব্যবহার করে। আর ইন্টারনেট সেবাও ছড়িয়ে যাচ্ছে জেলা, উপজেলা এবং ইউনিয়নে। সরকারি তথ্যসেবার জন্য এখন আর গ্রাম থেকে শহরে আসার প্রয়োজন নেই।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

বৈদেশিক সহায়তা অর্জনে সরকার ব্যর্থ :খালেদা জিয়া

bnp20111201165816.jpgদেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ জন্য বর্তমান সরকারের ‘অদক্ষতা’কে দায়ী করেছেন তিনি। খালেদা বলেছেন, “বৈদেশিক সহায়তা সংগ্রহে সরকার ব্যর্থ হয়েছে। দৈনিক ব্যাংক ঋণের পরিমাণ ১৪২ কোটি টাকায় পৌঁছেছে। এখন উচ্চ সুদে বাইরে থেকে ঋণ গ্রহণের চিন্তাভাবনা করছে। ১৯৭৪ সালের পর এমন অবস্থা কখনোই হয়নি। সব কিছু মিলিয়ে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে।” বৃহস্পতিবার গুলশানে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে মূলত দেশের অর্থনীতির হালচাল নিয়েই কথা বলেন তিনি। এর পাশাপাশি টিপাইমুখে বাঁধ নির্মাণের বিষয়ে আপত্তি জানিয়ে মনমোহন সিংকে পাঠানো চিঠির বক্তব্যও জানান।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

ঢাকা শহরটা এমন অচেনা মনে হচ্ছে কেন ?

মীর আব্দুল আলীম

মাত্র ৪২ দিনের প্রবাসী জীবন শেষে হজ থেকে দেশে ফিরেই চির চেনা ঢাকা শহরটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছে আমার । মনে হচ্ছে ঢাকা তার রূপ বদলে নিয়েছে। এত বছরের পরিচিত শহরটাকে চিনতে বড্ড কষ্ট হচ্ছে। রাসত্মা ঘাটে আগের মত তেমন জটলা নেই। গাড়ি ঘোড়া খুবই কম। নেই নিত্যদিনকার যনজট; তাই অস্বাভাবিক মনে হচ্ছে সব কিছু। যাত্রবাড়ী সায়েদাবাদের রাসত্মাও ফাঁকা । ড্রাইভারকে যানজট কমের কারন জিজ্ঞাস করতেই তার সাদামাঠা জবাব “লোকজন বাড়ি থেইক্কা অহন বাইর হয় কম স্যার।” এ উত্তরে খুশি হতে পারলাম না। আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে দুমড়েমুচড়ে যাচ্ছে; ভয় হচ্ছে; ভীষন ভয়। ভাবলাম সব শেষ হয়ে যাচ্ছে না তো ? দেশে ফিরে খবরের কাগজ গুলোতে যে সংবাদটি ক’দিন ধরে দেখছি তা হলো দেশ দিন দিন অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। সরকার ব্যাংক গুলো থেকে প্রতিদিন ঋণ নিচ্ছে অস্বাভাবীক হারে। উচ্চ সুদে বিদেশ থেকেও ঋণের কথা ভাবছে সরকার। পত্রিকায় নিত্যকার এমন সংবাদগুলো কেবলই আমার চোখের সামনে ভাসছে। আর এসব কারনেই  গাড়ি কমে গেছে রাসত্মা ঘাটে। লোকজন বাড়ি থেকে খুব একটা বের হচ্ছে না। মোদ্দা কথা হলো কাজকাম নেই ,ব্যবসাবানিজ্য নেই, তাই লোকজনের দৌড়-ঝাপ কমে গেছে। ব্যবসা বাণিজ্যের কী হবে এই ভেবে ভয় হচ্ছে মনে। ভাবনায় এমন বিষয়ও আসছে সব মিলিয়ে টিকে থাকবোতো ? অর্থনৈতিক চাপে ঢাকা থেকে পালিয়ে যেতে হবে নাতো ?

বিস্তারিত

Thursday, December 1, 2011,

সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে

383628_270456226339380_100001250149464_891640_1288031106_n.jpgভারতে টিপাইমুখ বাঁধ নিমার্ঞ্চণের চুক্তি বাতিলের দাবিতে সিলেটে আজ বৃহস্পতিবার হরতাল পাতিল হচ্ছে। আজ সকাল সাড়ে সাতটায় নগরের কেন্দ্রস’লের ব্জ€্বকাটর্ঞ্চ পয়েন্টে একটি মিছিলের মধ্য দিয়ে হরতালের সূচনা হয়। গত ২২ নভেম্বর বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।মিছিলে হরতাল সমথর্ঞ্চকেরা ‘শাহজালালের পুণ্যভূমি, কেন হবে মরুভূমি?’ এ রকম প্রশ্ন আর মানবিক আহ্বানসহ দেশ রক্ষার বিভিন্ন স−[ো]গান দিচ্ছে।বিএনপির জাতীয় নিবার্ঞ্চহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নেতৃত্বে এ সময় সাবেক সাংসদ দিলদার ব্জ€্বহাসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, নগরের সভাপতি এম এ হকসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপসি’তিতে কয়েকটি খণ্ড খণ্ড মিছিল হয়।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

সরিষাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পিডিবির প্রকৌশলী লাঞ্ছিত

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সরিষাবাড়ীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলাকালে আবাসিক প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের (পিডিবি) আবাসিক প্রকৌশলী (আর,ই) এ,জেড,এম সাইফুল ইসলাম গতকালবুধবার সকালে পৌর মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও পৌর মেয়রের চাপে আর,ই পুনরায় তিনি সংযোগ দিতে বাধ্য হন বলে জানা গেছে। পিডিবি সুত্র জানায়, সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষের কাছে পিডিবি‘র দীর্ঘদিন ধরে প্রায় ১ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে আরামনগর বাজারের পৌর শপিং সেন্টারে বকেয়া পড়ে প্রায় ১৬ লাখ টাকা। বার বার নোটিশ দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ বা সনেত্মাষজনক কোন জবাব না দেওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পিডিবি কর্মকর্তাগণ সম্প্রতিবিদ্যু সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করেন।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

ফুলবাড়ীয়ায় ৭ লাখ টাকার রাবারসহ গ্রেফতার ১ জন

আব্দুল হালিম ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল বুধবার ভোরে উপজেলার নাওগাঁও সনে-াষপুর কান্দুর বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি প্রায় ৭ লাখ টাকা মূল্যের রাবারসহ চুর সিন্ডিকেটের লিডারকে গ্রেফতার করেছে। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি পুলিশের এস,আই সাইফুল ইসলাম গতকাল ভোরে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি প্রায় ৪শ বস-া চুরাই রাবারসহ বরচনা গ্রামের সাদেক আলীর পুত্র রাবার চুর সিন্ডিকেটের লিডার আসাদ কে গ্রেফতার করে। এসময় পুলিশের উপসি’তি টেরপেয়ে ৪/৫ জন রাবার চুর পালিয়ে যায়। রাবার প্রকল্পের ফিল্ড অফিসার আইন উদ্দিন জানায়, প্রকল্প থেকে রাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ প্রায় ৭ লাখ টাকার রাবার সহ ১ জন কে গ্রেফতার করেছে। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ করে বলেন, বুধবার ভোরে চুরেরা প্রকল্প থেকে রাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় সহকারী ম্যানজার মোজ্জামেল হককে অবগত করলেও সে কোন প্রকার খোজ খবর নেয়নি।

Thursday, December 1, 2011,

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫১জন গ্রেফতার

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
আইন-শৃঙ্খলা পরিস্থিত রক্ষার্থে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাস দমন ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করার লক্ষ্যে কুষ্টিয়ায় গত সোমবার মধ্যরাত থেকে বিশেষ অভিযান শুরম্ন হয়েছে। দুই দিনব্যাপী এ অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশ ৫১জনকে গ্রেপ্তার করেছে, উদ্ধার করেছে ২৬ বোতল ফেন্সিডিল, ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা, ১শ গ্রাম হেরোইন ও ৮ লিটার তাড়ি। পুলিশের একটি সুত্রে জানা যায়, মঙ্গলবার অভিযান চলাকালে কুষ্টিয়া মডেল থানার ওয়ারেন্টভুক্ত ৮ জন, কুমারখালী থানায় ৯ জন, খোকসা থানায় ২ জন, মিরপুর থানায় ৩শ গ্রাম গাঁজা ও ৮ লিটার তাড়িসহ ৮ জন, ভেড়ামারা থানায় ১কেজি গাঁজা, ২৬ বোতল ফেন্সিডিল ও ১২ জন আসামী, দৌলতপুর থানায় ১শ গ্রাম হেরোইন ও ১১ আসামী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

বগুড়ায় যুবক গুলিবিদ্ধ

bogra-guli-photo-30-11-11.jpgগোলাম রব্বানী সৌরভ, বগুড়া
বগুড়ার গাবতলীতে শাকিল আহমেদ (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারাত্বক আহত অবস’ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সে বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের পুত্র। গাবতলী থানা ও হাসপাতাল সুত্রে জানা যায়, গাবতলীর নারুয়া মালা হাটে মুদি দোকানে কর্মরত অবস’ায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কতিপয় দুষকৃতকারীরা শাকিলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছূড়ে। এর মধ্যে একটি গুলি শাকিলের বুকে লাগে। এ সময় দুস্কৃতকারীরা শাকিলের মৃত্যু নিশ্চিত করার জন্য দোকানের মধ্যে ঢুকে শাকিলকে এলোপাথারী ছুরিকাহত করে পালিয়ে যায়।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

মঠবাড়িয়া ১২টি গ্রামে নীরব মঙ্গা চলছে

pic2.jpgpic1.JPGআবদুল হালিম দুলাল,পিরোজপুর
উপজেলার দিগন- জোড়া মাঠের পর মাঠে এখন কাচাঁ-পাকা আমন ধানের সমারোহ। আর ১৫/২০দিন পর শুরু হবে কৃষকের আমন ধান কাটা। নতুন ধান পেয়ে হাড় ভাঙ্গা কষ্টের কথা ভূলে গিয়ে কিষান-কিষানীরা মেতে উঠবে নবান্নের আনন্দে। কিন’ উপজেলার ১২টি গ্রামের প্রায় সহস্রাধীক কৃষক পরিবারে বিরাজ করছে নীরব মঙ্গা। উপজেলার আমুয়া- মিরুখালী-ধানীসাফা খালের পাশে প্রায় ৮ কিলোমিটার বেরীবাধ না থাকায় পানিবদ্ধতার কারনে ২টি ইউনিয়নের হাজার হাজার একর জমিতে আমন এবং শীতকালিন রবি শষ্য আবাদ করতে পারেনি কৃষকরা। গ্রামগুলো হলো মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা, বড়শৌলা, বাদুরা, উত্তর মিরুখালী, পশ্চিম মিরুখালী, ওয়াহেদাবাদ, দেবীপুর, বাশবুনিয়া, ভগিরথপুর ও ঘোপখালী এবং ধানীসাফা ইউনিয়নের পূর্ব ধানীসাফা ও তেতুলবাড়িয়া। বর্ষা মৌসুমে পানি প্রবেশ করে নিস্কাষন হতে না পেরে উল্লেখিত গ্রাম গুলোর পানিবদ্ধতার সৃষ্টি হওয়ায় কৃষকেরা আমন আবাদ করতে পারেনি। স’ায়ী পানিবদ্ধতার কারনে এসব গ্রামের কৃষকেরা শীতকালিন রবি শষ্য আবাদ করতে পারেনি। এ ছাড়া পানির কারনে গত বোরো ও আউশ উৎপাদনও আশানুরুপ পায়নি এসব গ্রামের কৃষকরা।

বিস্তারিত

Thursday, December 1, 2011,

ওসি মিজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার আদালতে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা থানার সাবেক ওসি (তদন্ত) মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার তাকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল - এক’র বিচারক মো. রেজাউল করিমের আদালতে হাজির করা হলে বিচারক এ শুনানীর দিন ধার্য করে।অপরদিকে, তার আইনজীবীরা মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১২ জুলাই ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী বন্ধুকে নিয়ে রিকশাযোগে নগরীর ফয়’স লেক যাচ্ছিলেন। এসময় ওসি মিজান তাদের আটক করে তার গাড়িতে তুলে নগরীর চকবাজারস্থ আবাসিক হোটেল আল আকাবায় নিয়ে যায়। ওই ছাত্রীকে মিজান শ্লীলতাহানির চেস্টা করে। পরে ওই ছাত্রী পালিয়ে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানান। এ ঘটনায় ১৬ জুলাই ওই ছাত্রীর পিতা হুমায়ন কবির বাদি হয়ে ওসি মিজানকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করে।

Thursday, December 1, 2011,

নারী নাগরিকদের বিদেশী সন্তানরা নাগরিকত্ব পাবে : ইউএই

ইউনাইটেড আরব আমিরাত বুধবার ঘোষনা করেছে, আমিরাতের নারী নাগরিকদের ছেলেমেয়ে যারা বিদেশীদের বিয়ে করেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলেই শুধু এ দরখাস্ত করা যাবে।তারা আমিরাতের পুরুষ নাগরিকদের সমমর্যাদা পাবেন। আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ এক অধ্যাদেশে বলেন, আমিরাতের নারী নাগরিকদের সন্তানরা যারা বিদেশীদের বিয়ে করেছেন তারা আমিরাতের নাগরিকত্ব পাবেন। সন্তানদের বয়স ১৮ হলেই তারা এ অধিকার অর্জন করবেন। অধিকাংশ আরব দেশ শুধুমাত্র পিতার সাথে রক্তের সম্পর্ক রয়েছে এমন সন্তানদের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করে থাকে। এ ক্ষেত্রে নারীরা সবসময়ই বৈষম্যের শিকার হয়ে থাকে। নারীদের ভোটাধিকার থাকেনা। দীর্ঘদিন পরে তিউনিসিয়া একমাত্র দেশ যারা পুরুষ ও নারীকে সমান নাগরিক অধিকার দিয়েছে। ২০০৫ সালে আলজেরিয়া আইন সংশোধন করে নারীদের তাদের বিদেশী স্বামী ও সন্তানদের নাগরিকত্ব প্রদানের আইন পাস করেছে। ২০০৭ সালে মরক্কো বলেছে, মরক্কোর নারী নাগরিকদের ছেলেমেয়েরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিক অধিকার অর্জন করবে। স্বামীরা বিয়ের ৫ বছর পূর্ণ হলেই এ অধিকার ভোগ করবেন। মিশর ও একইভাবে নারী নাগরিকদের সন্তানদের নাগরিকত্ব দেয়ার পক্ষে। এ ধারাকে অনুসরণ করছে অনেক আরব দেশ।

পাতার শুরুতে