Sunday, October 2, 2011

শোয়েবের বল খেলতে শচীনের পা কাঁপত

sachin-tendulkar-and-shoaib-akhtar.jpgশোয়েব আখতারের সঙ্গে এবার সুর মেলালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরআগে শোয়েব তার আত্মজীবনী ‘কন্ট্রোভারশিয়ালি ইয়োরস’ বইতে দাবি করেন, শচীন টেন্ডুলকার তার বল খেলতে ভয় পেতেন। যেটা বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। এবার সেই বিতর্কে শুধু যোগই দিলেন না, এক ধাপ এগিয়ে শহিদ আফ্রিদি বললেন, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বোলিংয়ের সামনে টেন্ডুলকারের পা কাপতে দেখেছেন তিনি। শোয়েব আখতার তার আত্মজীবনী গ্রন্থে টেন্ডুলকারকে নিয়ে এ কথা লেখায় সীমান্তের উভয় দিকে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফলে বইটির প্রকাশনা ও প্রচার-প্রচারণার জন্য আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করতে হয়। টেন্ডুলকারকে নিয়ে আখতারের দাবি সম্পর্কে জানতে চাইলে কোনো রাখঢাক না দেখিয়ে আফ্রিদি বলেছেন, ‘শোয়েব সত্যি কথাই বলেছে। আসলেই টেন্ডুলকার তাকে ভয় পেতেন। ফিল্ডিং করার সময় শোয়েবের বোলিংয়ের সামনে আমি টেন্ডুলকারের পা কাপতে দেখেছি।’ তবে তিনি এ কথাও বলেন যে, এটি অবশ্য কোন অস্বাভাবিক ঘটনা নয়। তার দৃষ্টিতে, ‘ব্যাটসম্যানরা যখন চাপের মধ্যে থাকেন তখন এমনটা ঘটতে পারে। এমন কি, পাকিস্তানি অফ-স্পিনার সাঈদ আজমলের বোলিংয়ের সামনেও আমি ব্যাটসম্যানদের পা কাঁপতে দেখেছি।’ এবারের বিশ্বকাপের সেমিফাইনালের দল থেকে বাদ দেয়ার জন্য আখতার তার বইয়ে আফ্রিদিকে দায়ী করেন। কিন্তু এ কথা মানতে রাজি নন আফ্রিদি। এ জন্য আখতারের তীব্র সমালোচনা করেছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘শোয়েবের আচরণের জন্য আমি বোর্ডের চেয়ারম্যান এবং ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছি। এছাড়া তাকে দলে নেয়ার ব্যাপারে তাদেরকে অনুরোধ করেছি। সব শোয়েবের মনে রাখা দরকার। সে আমার চোখের দিকে তাকিয়ে এ কথাগুলো পারবে না।

পাঠকের মন্তব্যঃ

মন্তব্য প্রদান করতে লগইন করুন।

পাতার শুরুতে